Aopurbo Education family is an E-Education Online service.

Lifestyles লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Lifestyles লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

হাইপ্রেশার রোগীর রক্ত চাপ বেড়ে গেলে তখন করণীয় কি কি?

অক্টোবর ১০, ২০১৯ 0
হাই প্রেশার একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। এর কারনে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পেলে শারীরিক নানান ঝুঁকি বেড়ে যায়। রক্তচাপ হঠাৎ বৃদ্ধি পেলে কি করতে হবে সে বিষয়ে আসুন জেনে নিই।
হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। এর কারণে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে অধিক বয়সী ব্যক্তিদের হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পেলে শারীরিক নানান ঝুঁকি বেড়ে যায়। রক্তচাপ হঠাৎ বৃদ্ধি পেলে ও রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখতে করণীয় বিষয়ে আসুন বিস্তারিত জেনে নিই।
হাইপ্রেশার  রোগীর রক্ত চাপ বেড়ে গেলে তখন করণীয় কি কি


হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ কি?
যদি কারও উপরের রক্তচাপ মাত্রা বা সিস্টোলিক রিডিং ১৪০ বা তার বেশি এবং নিচের রক্তচাপ মাত্রা বা ডায়াস্টোলিক রিডিং ৯০ বা তার বেশি পাওয়া যায়, তাহলে উক্ত ব্যক্তির উচ্চ রক্তচাপ আছে বলে ধরে নেয়া হয়।

রক্তচাপ হঠাৎ বৃদ্ধি পেলে কি করতে হবে?
অধিকাংশ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোন কারণ থাকে না। কিছু ক্ষেত্রে কিডনির অসুখ , অন্তঃক্ষরা গ্রন্থির অসুখ, যেমন থাইরয়েড গ্রন্থির রোগ ইত্যাদির কারণে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। সাধারণত যাঁরা শারীরিক পরিশ্রম কম করেন, স্থূলকায় কিংবা ডায়াবেটিসে আক্রান্ত এমন ব্যক্তিদের উচ্চ রক্তচাপের সমস্যা বেশি দেখা যায়। কিন্তু তারপরও হঠাৎ করেই অনেক সুস্থ ব্যক্তি উচ্চ রক্তচাপের সমস্যায় পড়তে পারে।
কোন সুস্থ ব্যক্তির রক্তচাপ হঠাৎ করে বেড়ে গেলে উক্ত ব্যক্তিকে তাৎক্ষনিকভাবে অবশ্যই বিশ্রাম নিতে হবে। কিছু ক্ষেত্রে মাথায় পানি দিয়ে বা বরফ দিলে আরাম পাওয়া যায়। প্রেশার কমানোর জন্য অনেকে তেতুলের শরবত খেয়ে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রে এ ইসব পন্থা কাজে দেয়না। তাই এক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তার দেয়া ওষুধ খেতে হবে। আর যাদের পূর্ব থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদেরও যদি হঠাৎ করে রক্ত চাপ বেড়ে যায় তাহলে অস্থির না হয়ে বিশ্রাম গ্রহন করতে হবে। মাথায় পানি বা বরফ ব্যবহারে সাময়িক উপশম পাওয়া গেলেও পরবর্তীতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রক্তচাপ কমানোর জন্য নিজে থেকে কোনো ওষুধ গ্রহণ না করাই ভালো।
হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের ঝুঁকি কমানোর উপায়সমুহ
বংশগত উচ্চ রক্তচাপ প্রতিরোধের তেমন ব্যবস্থা আবিষ্কৃত না হলেও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই যেসব বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যায়, সেগুলোর ব্যাপারে বেশি মনোযোগী হওয়া উচিত। নিম্নে এইরকম কতিপয় নিয়মাবলী আলোচনা করা হলো।
১। শরীরের অতিরিক্ত ওজন কমানো
অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। এজন্য খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। একবার কাংখিত ওজনে পৌঁছালে সীমিত আহার এবং ব্যায়াম অব্যাহত রাখতে হবে। ওষুধ খেয়ে ওজন কমানো বিপজ্জনক। ডাক্তারের পরামর্শ ছাড়া ওজন কমানোর ওষুধ না খাওয়াই ভালো।
২। খাদ্য গ্রহণের ব্যাপারে সতর্কতা
কম কোলেস্টেরল ও চর্বি যুক্ত খাবার যেমন, খাসি বা গরুর গোস্ত, কলিজা, মগজ, গিলা, ডিম কম খেতে হবে পারলে বাদ দিয়ে দিতে হবে। সুষম খাবার নিশ্চিত করতে কম তেল দিয়ে রান্না করা খাবার, ননী মুক্ত দুধ, উদ্ভিজ্জ তেল যেমন সয়াবিন, ভুট্টার অথবা সূর্যমুখীর তেল খাওয়া যেতে পারে। রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রনের পাশাপাশি রক্তচাপ ঠিক রাখতেও রসু্নের ভুমিকা রয়েছে। তাই নিয়মিত রসুন খাওয়া যেতে পারে। অধিক আঁশযুক্ত খাবার গ্রহণ করা উত্তম । আটার রুটি ও ভাত পরিমাণ মতো খেতে হবে।
৩। খাবারে লবণ নিয়ন্ত্রণ করা
অতিরিক্ত লবণ খেলে রক্তচাপ বেড়ে যায়। লবণ আমাদের শরীরের বাড়তি পানি ধরে রাখে ফলে রক্তের ভলিউম বা পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। বাড়তি লবণ শরীরের ক্ষুদ্র ক্ষুদ্র ধমনীর সংকোচনও বাড়িয়ে দেয় । ফলে শরীরে রক্তচাপ বেড়ে যায় । তাই তরকারিতে প্রয়োজনীয় লবণের বাইরে অতিরিক্ত লবণ না খাওয়াই ভালো।
৪। নিয়মিত ব্যায়াম করা
নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শারীরিক স্বাচ্ছন্দ্য অর্জন হয় যা উচ্চ রক্তচাপ প্রতিরোধ এবং চিকিৎসায় সহায়ক। ব্যায়াম ওজন কমাতে সাহায্য করে, শরীর ও মনকে সতেজ রাখে যা হৃদরোগের ঝুঁকি কমায়। তাই সকাল-সন্ধ্যায় হাঁটাচলা করা, সম্ভব হলে একটু দৌড়ানো, হালকা ব্যায়াম ইত্যাদি করতে হবে। অফিস কিংবা বাসায় লিফটে না চড়ে সিঁড়ি ব্যবহার করা যেতে পারে।

৫। ধূমপান ও তামাক পাতা বর্জনঃ
ধূমপানের কারণে হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার সহ শ্বাস-প্রশ্বাসজনিত রোগ দেখা দেয়। তাই নিজে ধূমপান থেকে বিরত থাকার পাশাপাশি ধূমপায়ীদের সংস্পর্শ থেকেও দূরে থাকা উচিত। তামাক পাতার ব্যবহারের সঙ্গেও হৃদরোগ এবং ষ্ট্রোকের গভীর সম্পর্ক আছে । তাই তামাক পাতা, জর্দ্দা, গুল লাগানো ইত্যাদি পরিহার করতে হবে।

৬। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা :
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। তাই উচ্চ রক্তচাপ রোগীদের যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের অবশ্যই সেটি নিয়ন্ত্রণ করতে হবে।

৭। শারীরিক ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা
যেকোন শারীরিক ও মানসিক চাপ পরিহার করার চেষ্টা করতে হবে। এজন্য নিয়মিত বিশ্রাম, হাসিখুশি থাকা,সময় মতো ঘুমানো, শরীরকে অতিরিক্ত ক্লান্তি থেকে বিশ্রাম দেওয়া উচিত। হবে।মানসিক শান্তি পাওয়া এবং মন প্রফুল্ল রাখতে নিজের শখের কাজ করা, নিজ নিজ ধর্মের চর্চা করা যেতে পারে ।

৮। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা
কোন সমস্যা না থাকলেও নিয়ম করে মাঝে মধ্যে যেমন বছরে এক-দুই বার অবশ্যই রক্তচাপ মাপতে হবে। এর ফলে আপনি উচ্চরক্তচাপে আক্রান্ত কিনা তা প্রথম থেকেই বোঝা যাবে। নিয়মিত মাথা ব্যাথা, চোখ ব্যাথা, শারীরিক দূর্বলতা ইত্যাদি সমস্যায় অবহেলা করা উচিত নয়। অনেক সময় নিম্ন রক্তচাপের কারনেও শরীরে দুর্বল ভাব হতে পারে। এমন হলে যথাশীঘ্র ডাক্তারের কাছে গিয়ে রক্তচাপ পরীক্ষা করে তাঁর পরামর্শ অনুযায়ী জীবন যাপন করা উচিত। তাই উচ্চ বা নিম্ন রক্তচাপ ধরা পড়া মাত্রই তা নিয়ন্ত্রণ করা যায় এবং জটিল রোগ বা প্রতিক্রিয়া হতেও রক্ষা পাওয়া যায়। 

আপনার একটু যত্ন আর কিছু ভালো অভ্যাস এই নীরব ঘাতক হৃদরোগের কবল থেকে আপনাকে অনেক দূরে রাখতে পারে। তাই আজ থেকেই সচেতন হয়ে উঠুন এবং উচ্চ রক্তচাপের বিভিন্ন ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখুন।
অহরহ অনেকের মুখে শুনে থাকবেন হঠাৎ করেই নাকি প্রেসার ওঠানামা করছে। জেনে রাখা ভালো এটি মোটেও কোনো ভালো লক্ষণ নয়। একজন মানুষ যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে অবশ্যই তার প্রেসার, পালস ও ওজন নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে।
যেসব লক্ষণে বুঝবেন প্রেসার ওঠানামা করছে
সাধারণত প্রেসার লো হলে মাথা ঘোরানো, ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড় করা, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে আসা ও স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতেও কষ্ট হয়। অতিরিক্ত ঘাম, ডায়রিয়া বা অত্যধিক বমি হওয়া, দেহের ভেতরে কোনো কারণে রক্তক্ষরণ হলে যেমন: রক্তবমি, পায়খানার সঙ্গে অতিরিক্ত রক্তক্ষরণ হলে, শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত বা দুর্ঘটনার ফলে রক্তপাত ঘটলে এবং অপুষ্টিজনিত কারণেও লো ব্লাড প্রেসার দেখা দিতে পারে।
আবার গর্ভবতী মায়েদের গর্ভের প্রথম ৬ মাস হরমোনের প্রভাবে লো প্রেসার হতে পারে। এ সময় মাথা ঘোরানো বা মাথা হালকা অনুভূত হওয়া, মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া, বসা বা শোয়া থেকে হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘোরা বা ভারসাম্যহীনতা, চোখে অন্ধকার দেখা, ঘন ঘন শ্বাসপ্রশ্বাস নেয়া, হাত-পা ঠাণ্ডা হয়ে যাওয়া, খুব বেশি তৃষ্ণা অনুভূত হওয়া, অস্বাভাবিক দ্রুত হৃদকম্পন, নাড় বা পালসের গতি বেড়ে যায়।
হঠাৎ প্রেসার বেড়ে গেলে কী করবেন?
শাকসবজি, ফল ও শস্যদানা
হঠাৎ প্রেসার বেড়ে গেলে কিছু খাবার আপনি খেতে পারেন। বেশি ম্যাগনেশিয়াম পাওয়া যায় দানা শস্য বা গোটা শস্য, বিচি জাতীয় খাবার, বাদাম, শিমের বিচি, ডাল, ছোলা, লাল চালের ভাত, লাল আটা, আলু, সবুজ শাকসবজি, টমেটো, তরমুজ, দুধ ও দই ইত্যাদি।এসব খাবারে বেশ উপকার পাবেন।
কম চর্বিযুক্ত খাবার
হঠাৎ প্রেসার বেড়ে গেলে কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুগ্ধজাত খাবার প্রতিদিন খেতে হবে ২ থেকে ৩ সার্ভিং। এক সার্ভিং দুধ বা দুগ্ধজাত খাবার মানে আধা পাউন্ড বা এক গ্লাস দুধ অথবা এক কাপ দই।
টুকরো করে আধাকাপ ফল
যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা ফল খেতে পারেন।টুকরো টুকরো করে কাটা আধাকাপ ফল কিংবা মাঝারি সাইজের একটা আপেল বা অর্ধেকটা কলা অথবা আধাকাপ ফলের রস এতে হবে ফলের এক সার্ভিং। ফলের রসের চেয়ে আস্ত ফলই ভালো।
শাকসবজি ৪ থেকে ৫ সার্ভিং
শাকসবজি প্রতিদিন প্রয়োজন ৪ থেকে ৫ সার্ভিং। শাকসবজির এক সার্ভিং মানে এক কাপ কাঁচা শাক বা আধাকাপ রান্না করা শাক।
দানা শস্য ৭ থেকে ৮ সার্ভিং
দানা শস্য প্রতিদিন দরকার ৭ থেকে ৮ সার্ভিং। দানা শস্যের এক সার্ভিংয়ের উদাহরণ হলো এক স্লাইস রুটি অথবা আধাকাপ ভাত বা এক কাপ পরিমাণ গোটা দানা শস্য।
বিচি জাতীয় খাবার
বিচি জাতীয় খাবার প্রতি সপ্তাহে প্রয়োজন ৪ থেকে ৫ সার্ভিং। বিচি জাতীয় খাবারের এক সার্ভিংয়ের উদাহরণ হলো এক কাপের তিন ভাগের এক ভাগ বাদাম বা আধাকাপ রান্না করা শিম বা মটরশুঁটি।
হঠাৎ প্রেসার কমে গেলে কী করবেন?
ব্লাড প্রেসার বা রক্তচাপ মানবদেহে রক্ত সঞ্চালনে চালিকাশক্তি হিসেবে কাজ করে। মানবদেহে রক্তচাপের একটি স্বাভাবিক মাত্রা আছে। তার ওপর ভিত্তি করেই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার ও নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেসার পরিমাপ করা হয়। উচ্চ রক্তচাপের মতোই নিম্ন রক্তচাপও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। লো ব্লাড প্রেসারের আরেক নাম হাইপোটেনশন।
চিকিৎসকের মতে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে ১২০-৮০। অন্যদিকে রক্তচাপ যদি ৯০-৬০ বা এর আশপাশে থাকে তাহলে লো ব্লাড প্রেসার হিসেবে ধরা হয়। প্রেসার যদি অতিরিক্ত নেমে যায় তাহলে মস্তিষ্ক, কিডনি ও হৃদপিণ্ডে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে না তখন এ রোগ দেখা দেয়। আবার অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ভয় ও স্নায়ুর দুর্বলতা থেকে লো ব্লাড প্রেসার হতে পারে।
আসুন জেনে নেই হঠাৎ প্রেসার কমে গেলে কী করবেন।
লবণ-পানি
লবণ রক্তচাপ বাড়ায়। কারণ এতে সোডিয়াম আছে। তবে পানিতে বেশি লবণ না দেয়াই ভালো। সবচেয়ে ভালো হয়, এক গ্লাস পানিতে দুই চা-চামচ চিনি ও এক-দুই চা-চামচ লবণ মিশিয়ে খেলে। তবে যাদের ডায়াবেটিস আছে, তাদের চিনি বর্জন করাই ভালো।
কফি-হট চকলেট
হঠাৎ করে লো প্রেসার দেখা দিলে এক কাপ কফি খেতে পারেন। স্ট্রং কফি, হট চকোলেট, কমল পানীয়সহ যে কোনো ক্যাফেইনসমৃদ্ধ পানীয় দ্রুত ব্লাড প্রেসার বাড়াতে সাহায্য করে। আর যারা অনেক দিন ধরে এ সমস্যায় ভুগছেন, তারা সকালে ভারি নাশতার পর এক কাপ কফি খেতে পারেন।
বিটের রস
বিটের রস হাই ও লো প্রেসার দুটোর জন্য সমান উপকারী। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এভাবে এক সপ্তাহ খেলে উপকার পাবেন।
বাদাম
লো প্রেসার হলে পাঁচটি কাঠবাদাম ও ১৫ থেকে ২০টি চিনাবাদাম খেতে পারেন। এটা প্রেসার বাড়াতে সহায়তা করে।
পুদিনা
ভিটামিন ‘সি’, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও প্যান্টোথেনিক উপাদান যা দ্রুত ব্লাড প্রেসার বাড়ানোর সঙ্গে সঙ্গে মানসিক অবসাদও দূর করে পুদিনা পাতা। এর পাতা বেটে নিয়ে এর সঙ্গে মধু মিশিয়ে পান করতে পারেন।
যষ্টিমধু
আদিকাল থেকেই যষ্টিমধু বিভিন্ন রোগের মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এক কাপ পানিতে এক টেবিল চামচ যষ্টিমধু দিয়ে রেখে দিন। ২-৩ ঘণ্টা পর পান করুন। এছাড়া দুধে মধু দিয়ে খেলেও উপকার পাবেন।
স্যালাইন
শরীরে পানিশূন্যতা ও ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতার কারণে নিম্ন রক্তচাপ হলে শুধু খাবার স্যালাইন মুখে খেলেই প্রেসার বেড়ে যায়। লো ব্লাড প্রাসারে খাবার স্যালাইন সবচেয়ে উপযোগী এবং তাৎক্ষণিক ফলদায়ক।

বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

জাম্বুরার ঔষধি গুনাগুণ ও নানাবিধ উপকারিতা

অক্টোবর ০৯, ২০১৯ 0
জাম্বুরার ঔষধি গুনাগুণ ও নানাবিধ উপকারিতা

ভিটামিন 'সি'-সমৃদ্ধ দেশি ফল জাম্বুরা। বিভিন্ন জাতের হয়ে থাকে। কোনো জাতের ভেতর লাল টকটকে, কোনোটির ভেতর আবার সাদা। কোনোটির স্বাদ মিষ্টি আবার কোনোটির স্বাদ। এর খাদ্য উপাদান যাদের গ্যাসিডিটি বা গ্যাস আছে তাদের জন্য বেশ উপকারী।
পুষ্টিগুণ : - প্রতি ১০০ গ্রাম জাম্বুরার মধ্যে ক্যালোরি আছে ৩৭ কিলো ক্যালোরি, শর্করা ৯.২ গ্রাম, মুক্ত চিনি থাকে ৭ গ্রাম, সামান্য খাদ্যআঁশ, প্রোটিন ও ফ্যাট বর্তমান। বিটা ক্যারোটিনের পরিমাণ ১২০ মা.গ্রা., ভিটামিন ৬০ গ্রাম, ভিটামিন 'বি'ও থাকে। ক্যালরি কম থাকায় ডায়াবেটিস ও স্থুলকায়দের জন্য খুবই উপকারী ফল।
   

 চলুন জেনে নিই উপকারিতা...
১) এসিডিটি বা গ্যাস প্রতিহত করে।
২) বায়োফ্লভনয়েড বেশি থাকায় ব্রেস্ট ক্যান্সারের সংক্রমণ থেকে রক্ষা করে।
৩) ভিটামিন 'সি' বেশি থাকায় রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বাড়ায়।
৪) ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরে ঘা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে।
৫) ওজন কমানোয়ও বিশেষ ভূমিকা রাখে।
৬) রক্ত পরিষ্কারের ক্ষমতা থাকায় দেহে কোনো ধরনের বিষাক্ত উপাদান প্রবেশ করলে ধ্বংস করতে পারে।
৭) প্রতিদিন এক গ্লাস করে বাতাবি লেবু জুস করে খেলে ক্যান্সার প্রতিরোধে কাজ করে।


জাম্বুরা বা বাতাবি লেবু একটি উপকারি ও পুষ্টিগুণে সমৃদ্ধ ফল। এটি ঠাণ্ডাজনিত সমস্যায় ভালো উপকার পাওয়া যায়। জাম্বুরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। জাম্বুরার বৈজ্ঞানিক নাম citrus maxima আর ইংরেজি নাম Pomelo। বাংলাদেশে জাম্বুরা বিভিন্ন নামে পরিচিত। যেমন বড় লেবু, বাদামি লেবু, ছোলম ইত্যাদি। যত প্রকার লেবু আছে তার মধ্যে জাম্বুরা সর্বাপেক্ষা পুষ্টিগুণ সমৃদ্ধ। টক-মিষ্টি রসাল ফল জাম্বুরা প্রচুর পুষ্টিগুণে ভরপুর।
জাম্বুরা পটাসিয়ামের ভালো উৎস। এছাড়া ভিটামিন ‘এ’, ভিটামিন ‘সি’ ছাড়াও অন্যান্য ভিটামিনের মধ্যে পাইরিডক্সিন, ফলিক এসিড ও থায়ামিন উল্লেখযোগ্য মাত্রায় রয়েছে এতে। সামান্য পরিমাণে ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম ও কপার রয়েছে। নানা রকম ফাইটোনিউট্রিয়েন্টসে সমৃদ্ধ এই ফল এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এগুলোর মধ্যে নারিঞ্জেনিন, ফ্ল্যাভোনয়েড ও নারিঞ্জিন উল্লেখযোগ্য। জাম্বুরাতে আরো রয়েছে বিটা ক্যারোটিন, লাইকোপেন, লিউটিন ও জ্যান্থিন। আসুন জেনে নিই জাম্বুরার গুনাগুণ-
রোগ প্রতিরোধ:
জাম্বুরাতে প্রচুর ভিটামিন সি রয়েছে। এটি রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া কোলস্টেরল নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে জাম্বুরা। নিয়মিত জাম্বুরা খেলে কোষ্ঠকাঠিণ্য দূর হয় ও পেটের নানা রকম হজমজনিত সমস্যার প্রতিকার হয়।
হজম সমস্যায়:
বাতাবি লেবুতে রয়েছে প্রচুর আঁশ। এটি খাদ্যের সঠিক পরিপাকে সাহায্য করে কোষ্ঠকাঠিণ্য ও ডায়রিয়ার মতো সমস্যা দূর করে। এর আঁশ পরিপাকতন্ত্রের ক্রিয়া সচল রাখে ও সঠিক মাত্রায় পরিপাক রস নিঃসৃত করে। ফলে খাদ্যের সর্বোচ্চ পরিপাক হয় এবং হজমের সমস্যা দূর করে।
ক্যানসার প্রতিরোধ:
বাতাবি লেবু আন্ত্রিক, অগ্ন্যাশয় ও স্তন ক্যানসার প্রতিরোধ করে। এর লিমোনয়েড নামক উপকরণ ক্যানসারের জীবাণুকে ধ্বংস করে ও এর আঁশ মলাশয়ের ক্যানসার প্রতিরোধ করে।
ওজন হ্রাস:
বাতাবি লেবুতে রয়েছে প্রচুর আঁশ। এটি দেহের অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে। তাই নিয়মিত জাম্বুরা গ্রহণে শরীরের ওজন কমে।
রক্তচলাচল বৃদ্ধি:
জাম্বুরাতে প্রচুর পটাশিয়াম রয়েছে। এটি আমাদের ধমনির আয়তন বৃদ্ধি করে রক্ত চলাচলের পথকে সুগম করে। ফলে দেহের বিভিন্ন প্রান্তে অক্সিজেন পৌঁছানো সহজ হয়, যা হৃৎপিণ্ডের ওপর চাপ কমায় এবং স্ট্রোক, হার্ট অ্যাটাক ও অ্যাথেরো সক্লেরোসিসের আশঙ্কা হ্রাস করে।
মজবুত হাড়:
আমাদের দেহে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়ামের অভাব হলে অস্টিওপোরোসিসসহ হাড়ের নানাবিধ রোগ দেখা দেয়। জাম্বুরাতে এই খনিজ উপাদানসমূহ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়।
বুড়িয়ে যাওয়া রোধ:
নিয়মিত জাম্বুরা বা বাতাবি লেবু খাওয়া হলে অকাল বার্ধক্যের চিহ্নসমূহ হতে মুক্তি পাওয়া যায়। এছাড়া জাম্বুরায় স্পারমেডিন নামক একটি বিশেষ উপাদান রয়েছে। এটি বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে।

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

মেহেদির পাতার বিশেষ গুণাগুণ

সেপ্টেম্বর ১৫, ২০১৯ 0

মেহেদির পাতা:
 ছবি: মেহেদির পাতা
মেহেদির পাতা দেখতে সবুজ হলেও এর পাতা বাটলে লাল রং হয়। ইহা প্রকৃতির এক অনবদ্য দান। মেহেদী গাছে রয়েছে এন্টি ফাঙাল, এন্টি মাইক্রোবিয়াল, এন্টিব্যাকটেরিয়াল, এন্টিইনফ্লেমেটরী, কুলিং, হিলিং ও সিডেটিভসহ অনেক গুনাগুণ যামানব দেহ ও মনের বিভিন্ন রোগ প্রশমনকারী।

তবে দেখাযাক মেহেদীর যত ভেষজ গুণাগুণ 
জন্ডিসঃ আঙুলের মতো মোটা মেহেদি গাছের মূল অর্ধভাঙা আতপ চাল ধোয়া পানি দিয়ে ঘষে দুই চা চামচ পরিমাণ নিয়ে ৮-১০ চামচ ওই চাল ধোয়া পানি মিশিয়ে সকালে ও বিকেলে দুই বার খেতে হবে। এভাবে চার-পাঁচ দিন খেলে জন্ডিসে উপশম হয়। এ সময় ডাবের পানি বা আখের রস খাওয়া যাবে না।

শ্বেতপ্রদাহঃ ২৫ গ্রাম মেহেদিপাতা সিদ্ধ করে সেই পানিতে উত্তর বস্তি (ডুস দেয়া) দিলে সাদাস্রাব ও অভ্যন্তরে চুলকানি প্রশমিত হয়। স্থানভ্রষ্ট জরায়ুর ক্ষেত্রেও উপরোল্লিখিত পদ্ধতি প্রয়োগ করলে সুবিধা পাওয়া যায়।

শুক্রমেহ রোগঃ মেহেদী পাতার রস এক চা চামচ দিনে দুই বার পানি বা দুধের সাথে একটু চিনি মিশিয়ে খেলে এক সপ্তাহের মধ্যে উপকার পাওয়া যায়।

মাথা ও চুলের বিভিন্ন রোগেঃ চুল উঠে যাওয়া বা পাকায় একটি হরীতকী ও ১০-১২ গ্রাম মেহেদিপাতা একটু থেতো করে ২৫০ মিলি পানিতে সিদ্ধ করে ৬০-৭০ মিলি থাকতে নামিয়েছেঁকে ঠান্ডা হলে মাথায় লাগালে উপকার পাওয়া যায়। এ ছাড়া খুশকি দূর করতেও এটি কার্যকর ভূমিকা পালন করে। প্রাকৃতিক মেহেদীর ভিতরে একপ্রকারের প্রাকৃতিক এসিড রয়েছে যা এন্টি ফাঙাল, এন্টি মাইক্রোবিয়াল ও এন্টি ব্যাকটেরিয়াল যা চুলকে লম্বা, উজ্জ্বল ও স্বাস্থ্যবান করে। এটি চুলপড়াও রোধ করে। প্রাকৃতিক মেহেদী পেস্ট মাথা ঠান্ডা রাখে ও মাথা ব্যাথা দূর করে। ২৫০ গ্রাম সরিষার তেল একটি পাত্রে সিদ্ধ করার সময় ৬০ গ্রামহেনা পাতা ক্রমান্বয়ে যোগ করা হয়; তারপর একটি কাপড় দিয়ে ছেঁকে বোতলে সংরক্ষণ করা হয়। এটি নিয়মিত মাখলে চুলের স্বাস্থ্যবান বৃদ্ধি ত্বরান্বিতকরে। এটি মাথার টাকের চিকিৎসারও উপাদান।

স্কীন ও ওরাল ডিজিজঃ অত্যান্ত উপকারি ভেষজ হেনার পাতা ও ফুল হতে আহরিত তেল অনেক চর্ম-মলম তৈরির গুরুত্বপূর্ণ উপাদান। চামড়ায় ক্ষত, পোড়া ও চামড়ারফ্যাকাসে হলুদ দাগ চিকিৎসায় অত্যান্ত কার্যকরী ঔষধ হিসাবে ব্যবহার হয়। স্কেবিস, চর্মের চুলকানি জাতীয় ও নখের ফাটার চিকিৎসায় হেনা পেস্টব্যবহার হয়। ত্বকের বিভিন্ন রোগ যেমন- একজিমা, খোসপাঁচড়া, ছত্রাক ও ব্যাকটেরিয়া ইনফেকশন, ঘা, কুষ্ঠু, শ্বেতী ইত্যাদি রোগে মেহেদিপাতার রসউপকারী। পাতার রস দিনে দুই বার আক্রান্ত স্থানে লাগাতে হবে। এ ছাড়া যাদের গায়ের বা মুখের চামড়া কুঁচকে ঢিলে হয়ে বা ঝুলে গেছে, তারা এইপাতার রস দিয়ে তৈরি তেল মাখলে অনেকটা স্বাভাবিক হবে। গরমকালে যাদের শরীওে ঘাম বেশি হয়ে দুর্গন্ধ হয় তারা বেনামূল মেহেদিপাতা সিদ্ধপানিতে গোসল করলে উপকার পাবেন। দেহ হতে পানি হ্রাস প্রতিরোধ করে; আবার ময়েশ্চার ধারণের ফলে কোন অঙ্গ স্ফিতীর রোধে এক প্রকারডিসল্ভিং ফ্যাক্টর গঠনে কাজে লাগে। হাত-পা জ্বালায় পাতার পেস্ট পুরু করে লাগিয়ে রাখলে উপকার পাওয়া যায়। কারণ মেহেদিতে আছেশীতলকারক উপাদান। গর্ভবতী মায়ের ৮ মাসের সময় তার নাভীসহ গোটা তলপেটে মেহেদীর ভরাট ডিজাইন করলে গর্ভজনিত কারণে চামড়ারফাঁটা ও দাগ থেকে মুক্তি পাওয়া যায়।

অন্যান্য রোগঃ মাথাব্যাথা, জ্বর ও ভিটামিন-বি এর ঘাটতি জনিত পায়ের পাতার জ্বালা পোড়ার ক্ষেত্রে দেহের তাপমাত্রা কমিয়ে স্বস্তি প্রদান করতে পারে। এর ফুলেরপেস্টের সাথে ভিনেগার মিশিয়ে কপালে প্রয়োগ করলে রৌদ্রজনিত কারণে মাথা ব্যাথার উপশম হয়। গলা ব্যাথা উপশমে হেনা পাতা দিয়ে গরম করাপানি দিয়ে কুলকুচা করা যায় বা আক্রান্ত স্থানে প্রয়োগ করা যায়। অস্থিও জোড়ায় প্রদাহ, ফোলা ও থেতলে যাওয়া অঙ্গে পাতার পেস্ট স্থানীয়ভাবেপ্রয়োগ করা যায়। মেহেদী পাতার রস ও সরিষার তেল মালিশ করলে ব্যাথা কমে। মেহেদী পাতার রস গরম করে দুই ফোঁটা করে চার-পাঁচ দিন কানেদিলে কান দিয়ে পুঁজ পড়া বন্ধ হবে। আবার অনেকে এই পাতার রস দিয়ে তৈরি তেলও ব্যবহার করে থাকেন। অল্প কয়েকটা পাতা থেঁতো করে, গরমপানিতে ফেলে রেখে কিছুক্ষণ পরে ছেঁকে সেই পানির ফোঁটা চোখে দিলে চোখ ওঠা রোগ ভালো হয়। বাকলের রস জন্ডিস, প্লীহা বড় হয়ে গেলে, কুষ্ঠএবং সহজে সারে না এমন চর্মরোগ নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে। শরীরে হিমোগ্লোবিন সঠিক পরিমাণে আছে কি না জানার জন্য মেহেদিপাতাব্যবহার করা হয়। মেহেদিপাতা বাটা হাতের তালুতে লাগালে রঙটা লালচে আভা দিলে ভালো, না হলে হিমোগ্লোবিন কম আছে বলে ধারণা করা হয়।

ভেষজ পানির গুণাগুণ

সেপ্টেম্বর ১৫, ২০১৯ 0

জেনিফার বিনতে হক

 
 ভেষজ পানির গুণাগুণ
প্রতিদিন আমাদের অন্তত ৮ গ্লাস পানি পান করা উচিত। কিন্তু এই পানির সঙ্গে কিছু উপাদান মেশালে তা হয়ে ওঠে পুষ্টিকর ও শক্তিবর্ধক। তখন একে বলে ডিটক্স ওয়াটার বা ডিটক্স পানি। তাজা ফল, সবজি ও ভেষজ উপাদান টুকরো করে কেটে স্বাভাবিক তাপমাত্রায়, হালকা গরম বা শীতল পানিতে নির্দিষ্ট সময় ভিজিয়ে রেখে এই মিশ্রণ তৈরি করা হয়।

•  ডিটক্স পানি সারা দিন শরীরকে সতেজ ও শীতল রাখতে সাহায্য করে।
•  শরীর থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়ক।
•  শরীরের মেদ কোষগুলোর নিষ্কাশনে সাহায্য করে এটি। খাবার হজমে সাহায্য করে ও বিপাক বাড়ায়।
•  যকৃৎ ও ত্বকের জন্য ডিটক্স পানি উপকারী। প্রদাহ কমাতেও এটি সহায়ক।
•  এই পানিতে যে ফল মেশানো হয়, তা মিষ্টি বা চিনির প্রতি আগ্রহ কমায়, রুচি বাড়ায়।
•  ফল ও সবজির ভিটামিন, খনিজ ও অন্যান্য গুণ থাকলেও এতে ক্যালরি বেশি থাকে না।
•  উদ্বেগ ও বিষণ্নতা কমাতেও উপকারে আসে ডিটক্স পানি।

উপকারী ও জনপ্রিয় কিছু ডিটক্স পানি
•  আদা ও লেবু: এক গ্লাস কুসুম গরম পানিতে এক ইঞ্চি পরিমাণ আদাকুচি ও আধখানা লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করুন।

•  লেবু ও পুদিনা পাতা: ১৫ থেকে ২০টি পুদিনা পাতা, পাতলা করে কাটা লেবুর ৫ বা ৬টি টুকরো বা আধখানা লেবুর রস ৫০০ মিলিলিটার পানিতে ভিজিয়ে ফ্রিজে রেখে দিন। সকালে খালি পেটে বা দিনে দুই থেকে তিনবার পান করতে হবে।

•  লেবু, শসা ও পুদিনা পাতা: ৮ কাপ পানিতে একটি আধখানা লেবুর রস ও ওই পরিমাণ লেবু কুচি করে কেটে মিশিয়ে দিতে হবে। তারপর আধখানা শসা কুচি করে ৭টি পুদিনা পাতাসহ ওই পানিতে দিয়ে ২–৩ ঘণ্টা রেখে পান করুন।

•  আপেল, দারুচিনি: ১ লিটার পানিতে একটি আপেল স্লাইস করে কেটে এক টেবিল চামচ দারুচিনি দিয়ে কয়েক ঘণ্টা রেখে ঘুমানোর আগে পান করলে শরীরের চর্বি কমে ও বিপাকক্রিয়া ভালো হয়।

•  চিয়া সিড ও লেবু: আধ চা–চামচা চিয়া সিড এক কাপ পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখলে যে জেল তৈরি হবে, তাতে এক চা–চামচ লেবুর রস ও আরও পানি মিশিয়ে নেড়ে পান করুন। এতে তন্তু বা আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর হয়।

এ ছাড়া ডিটক্স পানি তৈরিতে স্ট্রবেরি, কমলা, সাইট্রাস ফলের খোসা, জাম্বুরা, বিট ইত্যাদি ব্যবহার করা যায়।
লেখক: পুষ্টিবিশেষজ্ঞ

মায়ের বুকের দুধ বাড়ানোর উপায়

সেপ্টেম্বর ১৫, ২০১৯ 0
মায়ের বুকের দুধ বাড়ানোর উপায়
নাফিসা আবেদীন

অলংকরণ: আরাফাত করিম
মায়ের বুকের দুধ বাড়ানোর উপায়
অলংকরণ: আরাফাত করিমঅনেক মায়ের স্তনে বাচ্চার জন্য দুধের পরিমাণ কম থাকে অর্থাৎ বাচ্চা যত চেষ্টাই করুক না কেন বুকের দুধ তার মুখে কম যায়। দুধ না পেলে বাচ্চার ক্ষুধা মেটে না, চিৎকার ও কান্নাকাটি করে। বাচ্চা অপুষ্টিতে ভোগে। বুকে দুধ কম থাকলে হাত দিয়ে দুধ পাম্প করার চেষ্টা করতে হবে। এটাই সবচেয়ে ভালো উপায় বুকে দুধ আনতে চাইলে।

এ ছাড়া বাজারে বর্তমানে কিছু পাম্প করার মেশিনও পাওয়া যায় সেগুলোও কার্যকারী। প্রোটিন বা ক্যালরির পরিমাণ বাড়িয়ে দিলেই বুকে দুধ আসবে—এটা ভুল ধারণা। তবে অবশ্যই বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় শরীরের চাহিদার প্রতি খেয়াল রেখে মাকে সুষম খাবার খেতে হবে। প্রচুর পরিমাণে পানি, শাকসবজি, ফলমূল, মাছ (সামুদ্রিক মাছ নয়) এবং উপকারী চর্বিযুক্ত খাবার খেতে হবে। এতে মায়ের স্তনে দুধের পরিমাণ বাড়বে।
প্রতিটি শিশুর চাহিদা আলাদা। কেউ কেউ অল্প করে বারবার খেতে চায় আবার কেউ কেউ অনেকক্ষণ ধরে খায়। শিশুকে প্রথমে একটি স্তনের দুধ খাইয়ে শেষ করে, তারপর আরেকটি স্তন তার মুখে দিতে হবে। শিশুকে সময় বেঁধে নয় বরং বারবার এবং যতবার শিশু চায়, ততবারই দুধ দিতে হবে। ধৈর্য ধরে খাওয়াতে হবে, খাওয়া শেষের আগেই সরিয়ে নেওয়া উচিত নয়। কারণ, বাচ্চা দুধ টানলে মায়ের মস্তিষ্কের ভেতরের পিটুইটারি গ্রন্থি থেকে প্রোলাক্টিন হরমোন নিঃসৃত হয় যা বেশি বেশি দুধ তৈরির উদ্দীপনা জাগায়।

বাচ্চা যত বেশি দুধ টানবে তত বেশি হরমোন নির্গত হবে এবং তত বেশি দুধ উৎপাদিত হবে। তাই বুকের দুধ তৈরির একমাত্র উদ্দীপনা হলো শিশুর বুকের দুধ টানা। শিশু বুকের দুধ পাচ্ছে না বলে তাকে ফর্মুলা খাবার দেওয়া যাবে না। এতে মায়ের দুধ আরও কমে যাবে এবং শিশুর বুকের দুধ টানার অভ্যাস ও চলে যাবে। কোনো অবস্থায় শিশুর মুখে বোতল বা চুষনী দেওয়া উচিত নয়। এর ফলে শিশু তার মায়ের স্তনের বোঁটা মুখে নিতে চাইবে না। শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া উচিত নয়। এতে বুকের দুধ কমে যেতে পারে। তাই এ সময় অন্য কোনো ব্যবস্থা নেওয়া উচিত।

লেখক: আবাসিক চিকিৎসক, প্যাথলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

আপনার খাওয়ার পানি কতটা নিরাপদ

সেপ্টেম্বর ১৫, ২০১৯ 0
আপনার খাওয়ার পানি কতটা নিরাপদ
 অধ্যাপক মো. শহীদুল্লাহ 
 
 

আপনার খাওয়ার পানি কতটা নিরাপদআমাদের শরীরের শতকরা ৬০ থেকে ৭০ ভাগই পানি। শরীরে উৎপন্ন বিভিন্ন বর্জ্য নিষ্কাশনে ও তাপমাত্রা নিয়ন্ত্রণে পানি অত্যন্ত প্রয়োজনীয়। এ কারণে দিনে অন্তত আট–নয় গ্লাস কিংবা দুই–তিন লিটার পানি পান করা উচিত।

পান করার জন্য পানি হওয়া চাই বিশুদ্ধ বা নিরাপদ। আর্সেনিকমুক্ত নলকূপের পানি নিরাপদ। গভীর নলকূপের পানি অগভীর নলকূপের পানির চেয়ে বেশি নিরাপদ। বৃষ্টির পানিও নিরাপদ। তবে পুকুর, নদী-নালা, খাল-বিল ইত্যাদি জলাশয়ের পানি পান করা নিরাপদ নয়। বাড়িতে স্যানিটারি ল্যাট্রিন না থাকলে মল এ ধরনের জলাশয়ের সংস্পর্শে আসতে পারে। মলে থাকা অসংখ্য জীবাণু পানিকে দূষিত করে তোলে। কলকারখানার বর্জ্যও পানি দূষিত করে। অধিকাংশ ক্ষেত্রে সাপ্লাইয়ের পানিও সরাসরি পান করা নিরাপদ নয়। জীবাণুযুক্ত বা দূষিত পানি পান করলে নানা ধরনের অসুখ হতে পারে। এগুলোকে বলে পানিবাহিত রোগ। পানিবাহিত রোগের মধ্যে আছে ডায়রিয়া, কলেরা, আমাশয়, জিয়ার্ডিয়া, টাইফয়েড, পলিওমায়েলাইটিস, লিভারের অসুখ বা জন্ডিস (হেপাটাইটিস-এ, হেপাটাইটিস-ই), কৃমি ইত্যাদি।

পানিবাহিত রোগ যেন না হয়, সে জন্য নিরাপদ পানি পান করতে হবে। অনিরাপদ পানি সরাসরি পান না করে তা ফুটিয়ে, ফিল্টার করে, হ্যালোজেন ট্যাবলেট বা ক্লোটেক সলিউশন ব্যবহার করে নিরাপদ করে নিতে হবে। তবে পানি ফুটিয়ে জীবাণুমুক্ত করার পদ্ধতিই হলো সবচেয়ে ভালো পদ্ধতি।

ফোটানোর জন্য সংগ্রহ করা পানিতে দৃশ্যমান ময়লা থাকলে তা আগে ছেঁকে নিতে হবে। তারপর তা চুলায় ফোটাতে হবে। পানি ফুটতে শুরু করার পর আরও ১০ থেকে ২০ মিনিট তা ফোটাতে হবে। এর ফলে পানিতে থাকা রোগের সব জীবাণু মরে যায়। ফুটিয়ে বিশুদ্ধ করা পানি যেন অন্য পাত্র বা হাতের সংস্পর্শে দূষিত না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। সবচেয়ে ভালো হয়, যে পাত্রে পানি ফোটাবেন, ঠান্ডা করার জন্য সে পাত্রেই পানি রেখে দিন। পাত্রের মুখ পরিষ্কার ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। পাত্রের ভেতর মগ বা গ্লাস বা অন্য কোনো কিছু দিয়ে পানি না তুলে ঢেলে নিন।
হ্যালোজেন ট্যাবলেট এবং ক্লোটেক সলিউশন ব্যবহার করেও পানি বিশুদ্ধ করা যায়। ১৫ মিলিগ্রামের দুটি হ্যালোজেন ট্যাবলেট অথবা ৩২ ফোঁটা ক্লোটেক সলিউশন ১০ লিটার (এক কলসি) পানিতে মিশিয়ে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পরে পান করুন। পানি বিশুদ্ধকরণের ফিল্টার ব্যবহার করলে প্রতি সপ্তাহেই ফিল্টারের ক্যান্ডেল ধুয়ে–মুছে ভালোভাবে পরিষ্কার করে নিন। খাবারের থালা, গ্লাস, ফলমূল, লেবু, শসা—এসব ধোয়ার জন্যও নিরাপদ পানি ব্যবহার করুন। বাইরে খেতে হলে নিরাপদ পানির ব্যাপারে নিশ্চিত হোন।

অধ্যাপক মো. শহীদুল্লাহ 
বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন বিভাগ, কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

নজরুল ইসলাম বাবুকে মনে রাখেনি রাষ্ট্র

সেপ্টেম্বর ১৪, ২০১৯ 0
নজরুল ইসলাম বাবুকে মনে রাখেনি রাষ্ট্র



নজরুল ইসলাম বাবু জামালপুর এর তথা সারা বাংলার গর্ব 


‘সব কটা জানালা খুলে দাও না’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’, কিংবা ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’—অসাধারণ গানগুলোর শিল্পীর নাম সবাই জানলেও এ প্রজন্মের বেশির ভাগ মানুষ জানেন না এর স্রষ্টার নাম। তিনি নজরুল ইসলাম বাবু। বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকারের ৭০তম জন্মদিন চলে গেল নীরবে। তাঁকে স্মরণ করা হয়নি কোনো প্রাতিষ্ঠানিক আয়োজনে। যেমনটি হয়নি রাষ্ট্রীয় মূল্যায়ন। বিস্তারিত লিখেছেন মাসুম আলী
নজরুল ইসলাম বাবু (জন্ম ১৯৪৯ সালের ১৭ জুলাই, মৃত্যু ১৯৯০ সালের ১৪ সেপ্টেম্বর)। ছবি: পারিবারিক অ্যালবাম থেকেনজরুল ইসলাম বাবু (জন্ম ১৯৪৯ সালের ১৭ জুলাই, মৃত্যু ১৯৯০ সালের ১৪ সেপ্টেম্বর)। ছবি: পারিবারিক অ্যালবাম থেকেগানটা আসছিল না কিছুতেই। অথচ কিছুদিন পর রেকর্ডিং, নাটকে গানটি ব্যবহার করা হবে। আশির দশকের গোড়ার দিকের কথা। পবিত্র কোরবানির ঈদের পরদিন। সকালে চালের রুটি ও মাংস দিয়ে নাশতা করে রিকশায় বের হয়েছিলেন দুই বন্ধু। মালিবাগ রেলক্রসিংয়ে হঠাৎ ট্রেন এল। রিকশা থামল। ঝিকঝিক আওয়াজে ট্রেন যাচ্ছিল। হঠাৎ চোখমুখ বড় হয়ে গেল নজরুল ইসলাম বাবুর। সঙ্গে সঙ্গে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সব কটি সিগারেট ফেলে দিলেন। প্যাকেটর সাদা কাগজে লিখলেন, ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল/ রেললাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল...। রিকশায় বসে পুরো গান লেখা হয়ে গেল।

গল্পটা সুরকার মোহাম্মদ শাহনেওয়াজের কাছ থেকে শোনা। গল্পের নায়ক নজরুল ইসলাম বাবু এমনই সৃষ্টিশীল গানানুরাগী ছিলেন, যাঁর আত্মার সঙ্গে যেন গান মিশে ছিল। স্বাধীনতাস্তম্ভ বাংলা গানের ভুবনে যিনি ফুল হয়ে ফুটেছিলেন, নাইট কুইনের মতো, দ্রুতই ঘ্রাণ ছড়িয়ে ঝরে গেলেন অকালে।

১৭ জুলাই ক্ষণজন্মা এই গুণী মানুষের জন্মদিন ছিল। ১৯৪৯ সালের ১৭ জুলাই জামালপুর জেলার মাদারগঞ্জের চরনগর গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম বাবু। বেঁচে থাকলে তিনি ৭০ ছুঁতেন।
না, বাবুর ৭০ পূর্ণ হয়নি। তিনি ফিরে গেছেন অজানায়, ১৯৯০ সালে ১৪ সেপ্টেম্বর চলে গেছেন না-ফেরার দেশে। তখন মাত্র ৪১ বছর বয়স ছিল তাঁর। মহাকাল তাঁকে বেশি দূর যেতে দেয়নি ঠিকই, কিন্তু নজরুল ইসলাম বাবু সেই মানবসন্তান, যিনি হয়ে উঠেছেন কালোত্তীর্ণ। এই বাংলায় তিনি প্রতিদিন ফিরে আসেন, সকাল-সন্ধ্যায়। ফিরে আসেন গানের চরণে, শব্দে। কেননা, তাঁর লেখা গান ও স্মৃতি আজও শ্রোতাদের মননে স্থায়ী হয়ে আছে।শেখ সাদী খান আর নজরুল ইসলাম বাবু মিলে অনেক জনপ্রিয় গান  উপহার দিয়েছেন। ছবি: পারিবারিক অ্যালবাম থেকেশেখ সাদী খান আর নজরুল ইসলাম বাবু মিলে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ছবি: পারিবারিক অ্যালবাম থেকে
এমন অনেক গানের আড্ডা কিংবা গান বিষয়ে আলোচনায় সংশ্লিষ্টদের বলতে শুনেছি, নজরুল ইসলাম বাবু অকালে চলে যাওয়া দেশের সংগীতভুবনে জন্য বড় ক্ষতি। এ ক্ষতি অপূরণীয়। যদিও জন্মদিন এবং পরের এক সপ্তাহ পেরিয়ে গেলেও বাবুকে আনুষ্ঠানিক বা আনুষ্ঠানিকভাবে কেউ স্মরণ করতে দেখিনি। তাঁর নাম নিতে শোনা যায়নি এফডিসিতে, শিল্পকলায় বা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে।
স্ত্রীর সঙ্গে বাবু।  ছবি: পারিবারিক অ্যালবাম থেকেস্ত্রীর সঙ্গে বাবু। ছবি: পারিবারিক অ্যালবাম থেকেফ্রেমে বাঁধা ছবিতে বাবু
অনেক কষ্টে মিলল পরিবারের সদস্যদের নম্বর। ১৭ জুলাই নজরুল ইসলাম বাবুর জন্মদিনেই কথা হয় তাঁর স্ত্রী শাহীন আক্তারের সঙ্গে। ১৯৮৪ সালের ২৩ নভেম্বর তাঁদের বিয়ে হয়। কেউ মনে না রাখলেও তাঁরা ঠিকই মনে রেখেছেন প্রিয় মানুষটির জন্মদিন। পারিবারিকভাবে ছোট পরিসরে কেক কেটে পালন করেছেন দিনটি। বাসাবোতে মেয়ে-নাতনিকে নিয়ে থাকেন তিনি। সেখানে গিয়ে বাসায় গিয়ে দেখা গেল ড্রয়িংরুমে ছবিতে বাবুর নানা রঙের উপস্থিতি। শোকেসে পাশাপাশি রাখা বেশ কিছু পদক। সব পরিপাটি করে সাজানো। নেই শুধু সেই মানুষটি। পারিবারিক অ্যালবামে তাঁর বেশ কিছু ছবি দেখি। পরিবারের সদস্য আর পরিচিতজনদের কাছ থেকে গল্প শুনি।

বাবা বজলুল কাদের ছিলেন স্কুলশিক্ষক। মা রেজিয়া বেগম গৃহিণী। বাবা বজলুল কাদেরের সংগীতের প্রতি অনুরাগ ছোটবেলা থেকেই বড় সন্তান নজরুল ইসলাম বাবুকে প্রভাবিত করে। চার ভাই, পাঁচ বোনের মধ্যে বাবু ছিলেন সবার বড়। স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে মামার কর্মস্থল বরিশালে চলে যান। বরিশাল বি এম স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক এবং পরে জামালপুরের আশেক মাহমুদ কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বিএসসি ডিগ্রি নেন।সাবিনা ইয়াসমিনের সঙ্গে বাবু।সাবিনা ইয়াসমীনের সঙ্গে বাবু।
বরাবরই অন্যদের চেয়ে একটু আলাদাই ছিলেন। যখন স্কুল-কলেজে বিদ্যুতের সংযোগ পৌঁছায়নি, বিজলিবাতি জ্বলেনি, তখনো কলেজের হোস্টেলে মধ্যরাত অবধি জেগে হারিকেন জ্বালিয়ে সাহিত্যের আড্ডা জমাতেন বাবুরা। আশেক মাহমুদ কলেজের অধ্যাপক মো. মজিবর রহমান স্মৃতিচারণা করে বলেন, ‘বাবুর নামটা শুনলেই চেহারাটা জীবন্ত ভেসে ওঠে। মাঝারি আকৃতির তরুণ। ওষ্ঠে গোঁফ, মুখটা কিন্তু কচি। চোখ ডাগর নয়, মায়াবী আবেশে পরিপূর্ণ। দেখলে মনটা কেমন আহ্লাদে ভরে যায়।’ ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে জড়িয়ে যান তিনি। জড়িয়ে যান রাজনীতিতে।
অস্ত্র ধরেছিলেন দেশের জন্য
তখন ২১ বছরের টগবগে তরুণ নজরুল ইসলাম বাবু। দেশে তখন মুক্তির লড়াইয়ের প্রস্তুতি। বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন চলছে। সে সময়, অর্থাৎ ১৯৬৯ সালে সালে তৎকালীন সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্রনেতা হিসেবে বেশ নামডাক তাঁর। কলেজশিক্ষক অধ্যাপক দুর্গাদাস ঘোষ স্মৃতিচারণায় লিখেছেন, ‘উনসত্তর সত্তরের সেই দিনগুলোতে তার লেখায় কেমন যেন অস্থিরতা পাওয়া যেত। এমনিতে সে ছিল স্বভাবকবি। স্বদেশভাবনা তার কাব্যচেতনায় মুক্তির আন্দোলনের সময় যথেষ্ট প্রগাঢ়তা পেয়েছিল।’একদিন চলচ্চিত্রের গানের রেকর্ডিংয়ে মনতাজুর রহমান আকবর, নজরুল ইসলাম বাবু,অ্যান্ড্রু কিশোর এবং শেখ সাদী খানএকদিন চলচ্চিত্রের গানের রেকর্ডিংয়ে মনতাজুর রহমান আকবর, নজরুল ইসলাম বাবু,অ্যান্ড্রু কিশোর এবং শেখ সাদী খান
একদিন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তৎকালীন সামরিক জান্তা। একসময় তিনি আত্মগোপন করেন। চলে যান ভারতে। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে ক্যাম্পে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে তুরার পাহাড়ে বসে যুদ্ধপ্রশিক্ষণের অবসর মুহূর্তে গান লিখতেন। মুক্তিযুদ্ধের সময় ক্যাম্পের ভয়ংকর এবং কঠোর জীবন নজরুল ইসলাম বাবুকে পরবর্তী সময়ে সম্পূর্ণ কবি করে তোলে। ট্রেনিং শেষে দেশে ফিরে দেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেন। মসি ও অসি দুটোই সমান চালানোয় দারুণ দক্ষ ছিলেন বাবু। তাঁর অন্যতম দায়িত্ব ছিল বিস্ফোরক দিয়ে ভারী ও মজবুত পুল বা ব্রিজ ধ্বংস করে হানাদারদের যোগাযোগবিচ্ছিন্ন করা। দেশ স্বাধীন হলে তিনি আবার লেখাপড়া, সাহিত্য ও সংগীতচর্চা শুরু করেন।
কবি হতে এসেছিলেন ঢাকায়
যুদ্ধ শেষে আবার লেখাপড়ায় ফিরে গিয়েছিলেন। ১৯৭৩ সালে আশেক মাহমুদ কলেজ থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। চলে আসেন ঢাকায়। এসেছিলেন কবি হতে। একদিন শাহবাগের বেতার ভবনে পরিচয় সেখানকার কর্মকর্তা শেখ সাদী খানের সঙ্গে। আবুল মিয়ার ক্যানটিনে। পকেট থেকে বের করে একটা গান দিলেন শেখ সাদীকে—‘আলো আর এমনি আলো হাজার দুয়ার খুলে গেল।’ খুব পছন্দ হলো শেখ সাদী খানের। পরের রোববার আসার পরামর্শ দিলেন। বাবু শিল্পী সুখেন্দু চক্রবর্তীর জন্য লিখলেন, ‘না দেখাই ছিল বুঝি ভালো’ গানটি। প্রথম গানটি সফল। ব্যস, জুটি হয়ে গেল সুরকার শেখ সাদী খান আর গীতিকার নজরুল ইসলাম বাবুর।পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুপুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবু
দুজন মিলে গান করতে থাকেন। শাহবাগের বেতারে, রমনা পার্কে, মহিলা সমিতির পাশে ব্যাংকের সিঁড়িতে। একে একে সৃষ্টি হয় সুবীর নন্দীর ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, শাম্মী আকতারের কণ্ঠে ‘মনে হয় হাজার ধরে দেখি না তোমায়’, আশা ভোসলে ও বেবী নাজনীনের ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, কুমার শানুর কণ্ঠে ‘আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা’, হৈমন্তী শুক্লার কণ্ঠে ‘ডাকে পাখি খোল আঁখি’—এমন জনপ্রিয় সব গান। সেসব স্মৃতিচারণা করে শেখ সাদী খান বলেন, ‘স্বাধীনতার পরে যেকজন গীতিকার বাংলা গানকে সমৃদ্ধ করেছেন, নজরুল ইসলাম বাবু ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তাঁর অকালে চলে যাওয়া আমাদের সংগীতাঙ্গন যে বিশাল ক্ষতি হয়েছে, তা বলে প্রকাশ করা যাবে না।’
স্বল্প জীবনকালে নজরুল ইসলাম বাবু সবচেয়ে বেশি গান করেছেন সুরকার শেখ সাদীর সঙ্গে। মূলত, আধুনিক গানগুলোই তাঁর সঙ্গে করা। ওই সময়ে নজরুল ইসলাম বাবু ও শেখ সাদী খান এবং আলাউদ্দিন আলী ও মনিরুজ্জামান দুটি জনপ্রিয় জুটি হয়েছিল দেশের সংগীতাঙ্গনে।জীবনকালে পাওয়া পুরস্কারগুলো এখন ড্রয়িং রুমের শোকেসে সাজানো।জীবনকালে পাওয়া পুরস্কারগুলো এখন ড্রয়িং রুমের শোকেসে সাজানো।
এক হাতে তিনি লিখেছেন ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল’, ‘কথা বলব না বলেছি, শুনব না শুনেছি’, ‘কাঠ পুড়লে কয়লা হয় আর কয়লা পুড়লে ছাই’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে’, ‘আমার মন কান্দে ও আমার প্রাণ কান্দে’সহ অনেক গান। তাঁর গান গেয়েছেন বশীর আহমেদ, সৈয়দ আব্দুল হাদী, আশা ভোসলে, সুবীর নন্দী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, শাম্মী আখতার, দিলরুবা খান, বেবী নাজনীন, সুখেন্দু চক্রবর্তী, অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, শুভ্র দেব, কুমার শানুসহ অনেকেই।
বাবুর হাতের লেখা ‘একটি বাংলাদেশ’ গানটি। পুরোনো ডায়েরি থেকেবাবুর হাতের লেখা ‘একটি বাংলাদেশ’ গানটি। পুরোনো ডায়েরি থেকেএকসময় চলচ্চিত্রে গান লিখতে শুরু করেন। ‘আঁখি মিলন’, ‘দুই পয়সার আলতা’, ‘মহানায়ক’, ‘প্রতিরোধ’, ‘উসিলা’, ‘পদ্মা মেঘনা যমুনা’,‘ প্রেমের প্রতিদান’-এর মতো দারুণ সব চলচ্চিত্রের দারুণ দারুণ গান রচনা করেছেন বাবু। ১৯৯১ সালে ‘পদ্মা মেঘনা যমুনা’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র ও বাংলাদেশ প্রযোজক সমিতির পুরস্কারে পুরস্কৃত হন। ১৯৮৬ সালে যৌথ প্রযোজনায় সমষ্টি চলচ্চিত্রের ব্যানারে একটি চলচ্চিত্র তৈরিতে হাত দেন। তিনি এ ছবির চিত্রনাট্য, সংলাপ ও গান লিখেছেন তিনি।

দেশের গানে অতুলনীয় বাবু
স্বেচ্ছায় বা ফরমাশে, প্রায় প্রতিদিনই লিখতেন বাবু। যত্রতত্র লিখতেন। হাতের কাছে যেকোনো কাগজ পেলে লিখতেন, সিগারেটের প্যাকেট ছিঁড়ে সে কাগজে লিখতেন। আড্ডা দিতে দিতে দিতে, চা খেতে খেতে, গল্প করতে করতে লিখতেন।

তবে যে কথাটি না বললেই নয়, তা হলো দেশের গানে অতুলনীয় নজরুল ইসলাম বাবু। বলা যায়, যেহেতু নিজে মুক্তিযোদ্ধা, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সেই মমত্ববোধের ছাপ পাওয়া যায় তাঁর গানে গানে। যেমন ‘সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব বিজয়ের গান, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’, কিংবা ‘ও আমার আট কোটি ফুল দেইখো গো মালি’ শুনলে বোঝা যায় তাঁর ভেতরে কতটা গভীর দেশপ্রেম ছিল। দেশের গানগুলো বেশির ভাগই করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে জুটি হয়ে।

লেখালেখির জন্য অল্প সময়ে পেয়েছিলেন। আশ্চর্যর বিষয়, কিন্তু এ সময়ের মধ্যে তিনি স্পর্শ করেছিলেন জনপ্রিয়তার শিখর। তাঁর শব্দ ব্যবহার এবং প্রকাশভঙ্গির ঋজুতা, বাক্যের বিদ্যুৎগতিময়তাকে বিশিষ্ট করেছিল। তিনি লিখেছিলেন, ‘মায়ের মাথার সিঁথির মতো লম্বা সাদা পথ’, ‘হৃদয়ের চেয়ে ভালো কোনো ফুলদানি নেই’; লিখেছিলেন ‘ওই কালো কেশ তুমি ছড়ালে যখন মেঘেরা পেল যেন লজ্জা’, এমন সুন্দর সব শব্দ নিয়ে বাক্যগঠন।সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র ছিলেন।সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র ছিলেন।
একরোখা স্বভাবের ছিলেন নজরুল ইসলাম বাবু। স্মৃতিচারণা করে গীতিকার রফিকুজ্জামান বলেন, অসম্ভব প্রতিভাশালী গীতিকার ছিলেন বাবু। সত্যিকার কবিপ্রতিভা নিয়ে জন্ম নিলেও নজরুল ইসলাম বাবু আধুনিক কবিতার প্রতি আকৃষ্ট না হয়ে নিবিষ্ট হয়েছিলেন গানের কবিতায়। ওঁর বিষয়চয়ন ছিল খুব সুন্দর, অদ্ভুত সব আইডিয়া নিয়ে আসতেন গানে। ‘উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব ঘুরে এক ব্রহ্মচারী’ গানটির উদাহরণ দিয়ে রফিকুজ্জামান বলেন, ‘ওর মধ্যে একটা পাগলামি ছিল। নিজে যেটা লিখে ফেলত, সেটির ছন্দ বা অন্য কোনো ভুল থাকলে তা সংশোধন করতে চাইত না। বলত, যা লিখেছি, লিখে ফেলেছি আর চেঞ্জ করব না।’

আহমেদ ইমতিয়াজ বুলবুলের এক স্মৃতিচারণায় এটি আরও স্পষ্ট। আহমেদ ইমতিয়াজ বুলবুলসহ চারজন মিলে গীত, সুর ও বাদ্যযন্ত্রের একটি শুদ্ধ দল গঠন করেছিলেন। আরও ছিলেন শেখ ইসতিয়াক, নজরুল ইসলাম বাবু ও মকসুদ জামিল মিন্টু। ১৯৮০ সালের দলটির মূলমন্ত্র ছিল শুদ্ধ সংগীত মানে দেশাত্মবোধক গান। শেখ ইশতিয়াক গিটার বাজাবেন, বুলবুল হারমোনিয়াম বাজিয়ে সুর করবেন, নজরুল লিখবেন। মিন্টু স্বরলিপি রচনা করবেন। এই স্মৃতিচারণা করে বুলবুল নিজে বলেছিলেন, ‘আমরা মনেপ্রাণে বিশ্বাস করতাম, সাধনা ছাড়া শিল্পী হওয়া যায় না। তবে একবার “সব কটা জানালা খুলে দাও না” গানে বাবুর সঙ্গে “জানালা” শব্দটি নিয়ে বেশ অভিমান। বাবু “জানালা” শব্দটির পক্ষে ছিলেন না। সেখানে লিখেছিলেন “দরজা”। সত্যি সত্যি এ “জানালা” শব্দটির জন্য অদৃশ্য দেয়াল গড়ে ওঠে।’ স্মৃতিচারণায় লিখেছেন বুলবুল।চলচ্চিত্রের প্রযোজনা শুরু করেছিলেন।চলচ্চিত্রের প্রযোজনা শুরু করেছিলেন।
তাই বলে গুরুগম্ভীর বা রাগী মানুষ ছিলেন তা নয়। খুব আড্ডাপ্রিয় মানুষ ছিলেন। সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণা করে বলেন, ব্যক্তিগতভাবে একজন বন্ধুবৎসল নিরাসক্ত এবং অমায়িক সহজসরল প্রকৃতির মানুষ ছিলেন।
১৯৯০ সালের ১৪ সেপ্টেম্বর চলে গেছেন না-ফেরার দেশে১৯৯০ সালের ১৪ সেপ্টেম্বর চলে গেছেন না-ফেরার দেশেআজও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি
নজরুল ইসলাম বাবু নেই। একহাতে তিনি দিয়ে গেছেন একটার পর একটা জনপ্রিয় গান। বাংলাদেশের সংগীতাঙ্গন সমৃদ্ধ হয়েছে তাঁর কাব্যিক গানের কথায়। সমৃদ্ধ করেছেন চলচ্চিত্রশিল্পকে। অথচ গেল এক সপ্তাহেও কোনো চলচ্চিত্র বা সংগীতবিষয়ক কোনো প্রতিষ্ঠান বা সংগঠন আনুষ্ঠানিক কোনো আয়োজনে স্মরণ করেনি এ গুণীকে। তাঁকে যথাযথ মূল্যায়ন করেনি কেউ। না মুক্তিযোদ্ধা হিসেবে, না গীতিকবি হিসেবে।

বিশিষ্ট সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন আফসোস করে বলেন, ‘আসলে বাবুর মূল্যায়ন সেভাবে হয়নি। রাষ্ট্রীয়ভাবে তাঁর সম্মান পাওয়া উচিত ছিল।’

ব্র্যাক ইউনিভার্সিটির বাংলার শিক্ষক আবৃত্তিকার ইসমাইল সাদী বলেন, একুশে ফেব্রুয়ারি, ছাব্বিশে মার্চ, ষোলোই ডিসেম্বরের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তাঁর গানগুলো ছাড়া পূর্ণতা পায় না। কিন্তু ভাবতে খুব কষ্ট হয়, তাঁর মতো প্রতিভাধর ও কালজয়ী গীতিকবির কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি আজও। অথচ তাঁকে পুরস্কৃত করলে সম্মানিত হবে কর্তৃপক্ষ।
১৭ জুলাই ক্ষণজন্মা এই গুণী মানুষের জন্মদিন ছিল১৭ জুলাই ক্ষণজন্মা এই গুণী মানুষের জন্মদিন ছিলনজরুল ইসলাম বাবুর সহধর্মিণী শাহীন আক্তার জানালেন, পারিবারিকভাবে ৭০তম জন্মবার্ষকী পালন করেছেন। বাইরের কেউ ছিল না, মনে রাখেনি দিনটি। শাহীন আক্তার বলেন, ‘এখনো মানুষের মুখে মুখে তাঁর লেখা গান শুনি। এটাই আমার বড় পাওয়া। আমার দুই মেয়ে নাজিয়া ও নাফিয়া বাবাকে নিয়ে এভাবেই গর্ব করে। তারপরও রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে একজন সৃজনশীল মানুষের কাজের মূল্যায়ন বিশেষ সম্মানের। “সব কটা জানালা খুলে দাও না” গানের সুরকার ও শিল্পীকে একুশে পদক প্রদান করা হয়েছে। সে ক্ষেত্রে যাঁর সৃষ্ট পঙ্‌ক্তিমালা দিয়ে গানটি রচিত, তাঁকেও মূল্যায়ন করা প্রয়োজন।’

স্কুলটিও অবহেলিত
১৯৯৬ সালে জামালপুরের পোড়াবাড়ি গ্রামে মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাঁর স্মৃতি রক্ষার্থে। সে প্রতিষ্ঠান আজ অবহেলিত অবস্থায় পড়ে আছে। এমনও অবস্থা হয়েছিল, স্কুলের শ্রেণিকক্ষের দরজা–জানালাও নষ্ট হয়ে যায়। পরে বাবুর স্ত্রী শাহীন আক্তার স্বামীর মুক্তিযুদ্ধের সম্মানীর টাকা তুলে স্কুলের জন্য পাঁচটি দরজা মেরামত করে দেন। বারবার আবেদন করেও স্কুলটি এমপিওভুক্ত করা যায়নি। বর্তমানে স্কুলটিও অবস্থা বেশ নাজুক।

নজরুল ইসলাম বাবু এখন সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে। সব কটা জানালা বাবু নিজেই খুলে রেখে গেছেন, সুতরাং তাঁর আসা–যাওয়া নিত্যই আমাদের হৃদয়ে অব্যাহত রয়ে গেল এবং তা চুপিসারে নয়, আলোকোজ্জ্বল প্রকাশ্যে। সেটা কতজনেরই–বা ভাগ্যে ঘটে!
মালিবাগ রেলক্রসিংয়ে রিকশায় বসে লিখেছিলেন ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল রেললাইন বহে সমান্তরাল’ গানটি। ছবি প্রথম আলোমালিবাগ রেলক্রসিংয়ে রিকশায় বসে লিখেছিলেন ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল
প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদন টি তুলে ধরা হলো

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

ধনিয়াপাতার বিশেষ স্বাস্থ্য গুণাগুণ

সেপ্টেম্বর ১২, ২০১৯ 0
শীতের আগমনে বাজারে এখন ধনেপাতার ব্যাপক সমাগম শুরু হয়েছে। এন্টি–অক্সিডেন্ট, এসেনশিয়াল অয়েল, ভিটামিন, খনিজ সমৃদ্ধ সবজিটিতে আমাদের জন্য অনেক উপকারী উপাদান রয়েছে। চলুন ধনেপাতার এসব উপকারী গুনাগুন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই।


শীতের আবির্ভাবের সাথে সাথে বাজারে ধনেপাতার সমাগম শুরু করেছে। মৌসুমের প্রারম্ভে দাম কিছুটা বাড়তি হলেও ক্রেতাদের কাছে এর অনেক কদর রয়েছে। অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ সবজি ও সালাদে স্বাদ বাড়াতে এর জুড়ি নাই। এতে অন্তত ১১ প্রকারের এসেনশিয়াল অয়েল বা তেল),ছয় ধরনের অ্যাসিড ছাড়াও প্রচুর ভিটামিন, খনিজ ও অন্যান্য উপকারী উপাদান রয়েছে। চলুন জেনে নিই ধনেপাতার এসব অজানা উপকারী গুনাগুন বিষয়ে বিস্তারিত। 
ধনেপাতার পুষ্টিগুণ  
খনিজের অন্যতম উৎস ধনেপাতায় বিভিন্ন উপকারী উপাদান যেমন- পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আয়রন ও ম্যাংগানিজ ইত্যাদি রয়েছে। প্রতি ১০০ গ্রাম ধনেপাতায় রয়েছ ৮৬.৩ গ্রাম জলীয় অংশ। এছাড়া খনিজ পদার্থ ২.৩ গ্রাম,আশঁ ১.২ গ্রাম, খাদ্যশক্তি ৪৪ কিলোক্যালোরি, আমিষ ৩.৩ গ্রাম, চর্বি ০.৬ গ্রাম,  শকরা ৬.৩ গ্রাম, ক্যালসিয়াম ১৮৪ মিলিগ্রাম, আয়রণ ১৮.৫ মিলিগ্রাম, ভিটামিন  এ ৬৯১৮ মাইক্রোগ্রাম, ভিটামিন বি ১০.০৫ মিলিগ্রাম  ও ভিটামিন সি ১৩৫ মিলিগ্রাম ।
ধনেপাতার বিভিন্ন উপকারী গুনাগুন
১। রক্তস্বল্পতা প্রতিরোধ
আয়রনের অন্যতম উৎস হচ্ছে ধনেপাতা। এতে উচ্চ মাত্রায় আয়রন উপাদান থাকায় শরীরে রক্তস্বল্পতা হতে বাধা দেয়। এর ফলে শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা,অত্যন্ত ক্লান্তি অনুভব ইত্যাদি কমাতে সাহায্য করে। তাছাড়া আমাদের শরীরের হাড় মজবুত ও সুস্থ রাখতে আয়রন সমৃদ্ধ ধনেপাতার বিকল্প নেই।
২। দৃষ্টিশক্তি উন্নত করা
ধনেপাতায় রয়েছে প্রচুর ভিটামিন এ যা আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। ভিটামিন এ চোখের রেটিনার সুস্বাস্থ্য নিশ্চিত সহ রাতে্র অন্ধকারে ভালো দেখতে সাহায্য করে। এছাড়া এতে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান থাকায় বয়সের সাথে সাথে চোখের দৃষ্টিশক্তি কমে আসার সমস্যা আংশিকভাবে রোধ করতেও এর অবদান রয়েছে।
৩। ডায়াবেটিস নিয়ন্ত্রণ
নিয়মিত ধনেপাতা খেলে তা শরীরের এন্ডোক্রাইন গ্রন্থিকে উদ্দীপিত করে এবং এতে অগ্ন্যাশয়ে ইনসুলিন নিঃসরণ বেড়ে যায়। এর ফলে আমাদের রক্তে শর্করার পর্যাপ্ত শোষণ নিশ্চিত হয়। এছাড়া ডায়াবেটিস আক্রান্ত রোগীরা যদি নিয়মিত ধনেপাতা খান তাহলে তাদের শরীরে শর্করার পরিমাণ হ্রাস পেয়ে বিপাক সঞ্চালন সঠিক থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই সহায়ক।
৪। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
ধনেপাতায় প্রচুর ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই কাজ করে। আমাদের শ্বাসনালী সহ চোখ, নাক, মুখ, গলা্য় ভাইরাসের ইনফেকশন হতে বাধা দেয় ধনেপাতায় থাকা ভিটামিন এ। এছাড়া এতে থাকা ভিটামিন সি আমাদের রক্তে সাদা রক্ত কোষের কার্যকারিতা বাড়িয়ে দেয় যার ফলে শরীরে কোনো ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সমস্যা প্রতিরোধ স্বাভাবিকের চেয়ে আরও দ্রুত হয়। তাই চাইলেই আমরা সালাদে আধামুষ্টি পরিমাণ ধনেপাতা যোগ করতে পারি যা শুধু সালাদের স্বাদ বাড়ানোর পাশাপাশি একটু বেশি সুস্বাস্থ্যও নিশ্চিত করবে।  
৫। উচ্চ রক্তচাপ হ্রাস
ধনেপাতায় উচ্চ মাত্রায় কোলিনার্জিক যৌগ এবং ক্যালসিয়াম অ্যান্টাগোনিস্টস থাকায় তা উচ্চ রক্তচাপ হ্রাস ও নিয়ন্ত্রণে সাহায্য করে। তাছাড়া এই পাতায় শক্তিশালী তেজস্ক্রিয়তা রয়েছে, যা খুব স্বাভাবিক উপায়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনে।
৬। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ
রক্তে অতিরিক্ত কোলেস্টেরল হার্টের অসুখ যেমন স্ট্রোক এবং ডায়াবেটিসের মতো ক্রনিক রোগ সৃষ্টিতে অনেক দায়ী। ধনেপাতায় সোডিয়াম ও পটাশিয়াম থাকায় এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সক্ষম। এছাড়া ধনেপাতায় বিভিন্ন অ্যাসিড, যেমন- লিনোল্যাট অ্যাসিড, ওলিঅ্যাট অ্যাসিড, পমিট্যাট অ্যাসিড ও স্টিয়ার্যাট এসিড রয়েছে যা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো প্রাণনাশক সমস্যাগুলোর জন্য দায়ী খারাপ কোলেস্টেরলও নিয়ন্ত্রণ করে এসব উপাদান।
৭। হজমে সহায়তা
ধনেপাতার আরও একটি বড় উপকারিতা হচ্ছে এটি খেলে শরীরে অনেক বেশিমাত্রায় হজমে সাহায্যকারী এনজাইম উৎপন্ন হয় ফলে খাবার দ্রুত হজম হয়। শুধু তাই নয় বমিভাব এবং বদহজম দূর করতেও এর জুড়ি নেই। এছাড়া এর দারুণ সুগন্ধ খাবারের রুচিও বৃদ্ধিতে ভুমিকা রাখে।
৮। ক্যান্সার প্রতিরোধ
ধনেপাতায় রয়েছে অ্যান্টি-ক্যান্সার উপাদান যা শরীরের  সবচেয়ে বড় স্বাস্থ্য উপকার সাধন করে। এতে থাকা  অ্যান্টি-অক্সিডেন্টমূহের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন ই, ক্যাফিক অ্যাসিড, ফেরুলিক, কুয়ারসেটিন ও ক্যাম্পারফোল্ড উপাদান যেগুলো ক্যান্সার নির্মূলের জন্য অত্যন্ত কার্যকরী।

প্রচুর পরিমাণে রাসায়নিক উপাদান থাকায় স্বাভাবিক পরিমাণে ধনেপাতা খেলে তা শরীরের জন্য যেমন উপকার বয়ে আনে তেমন অতিরিক্ত ধনেপাতা খেলে তা যকৃতের সমস্যা সহ  ডায়রিয়া কিংবা অ্যালার্জির সমস্যা হতে পারে। এছাড়া অনেকের ক্ষেত্রে আবার সূর্যরশ্মির সংবেদনশীলতা দেখা দিতে পারে। তাই অবশ্যই পরিমাণমতো ধনেপাতা খাওয়া উচিত।


Notice