Aopurbo Education family is an E-Education Online service.

Jobs Eaxm Preparation লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Jobs Eaxm Preparation লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৪ জুলাই, ২০২১

ইংরেজি উচ্চারণ শিখার গুরুত্বপূর্ণ ৫০টি রুলস

জুলাই ০৪, ২০২১ 0

 


➤Rule-1

⇨শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে “ন” এক্ষেত্রে K অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Knowledge (নলেজ) – জ্ঞান
☞Knight (নাইট) – অশ্ব।
☞Knee (নী) – হাটু।
➤Rule-2
⇨W এর পরে h/r থাকলে w উচ্চারণ হয় না।
উদাহরণ:
☞Write (রাইট) – লেখা।
☞Wrong (রং) – ভুল।
☞Who (হু) – কে।
☞Wrestling (রেস্টলিং) – কুস্তি।
➤Rule-3
⇨শব্দের শেষে “e” থাকলে “e” এর উচ্চারণ হয়না।
উদাহরণ:
☞Name (নেইম) – নাম।
☞Come (কাম) – আসা।
☞Take (ঠেইক) – নেওয়া।
☞Fake (ফেইক) – ভূয়া।
➤Rule-4
⇨M+B পর পর থাকলে এবং B এর পর কোন Vowel না থাকলে B উচ্চারিত হয় না।
উদাহরণ:
☞Bomb (বম) – বোমা।
☞Comb (কৌম) – চিরুনি।
☞Thumb (থাম) – হাতের বুড়ো আঙ্গুল।
☞Thumbnail (থামনেল) – ছোট।
➤Rule-5
⇨Word এর শেষে I G N থাকলে তার উচ্চারণ “আইন” হয়। এ ক্ষেত্রে G অনুচ্চারিত থাকে।
☞Design (ডিজাইন) – আকা।
☞Resign (রিজাইন) – পদত্যাগ করা।
☞Reign (রেইন) – রাজত্ব।
☞Feign (ফেইন) – উদ্ভাবন করা।
➤Rule- 6
⇨L+ M পর পর থাকলে এবং পরে vowel না থাকলে L অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Calm (কাম) – শান্ত।
☞Alms (আমজ) – ভিক্ষা।
☞Palm (পাম) – তালগাছ।
➤Rule- 7
⇨শব্দে T থাকলে T এর পরে U থাকলে T এর উচ্চারণ “চ” এর মত হয়।
উদাহরণ:
☞Lecture (লেকচার) – বক্তৃতা।
☞Century (সেঞ্চুরী) – শতক।
☞Furniture (ফার্নিচার) – আসবাবপত্র।
☞Structure (স্ট্রাকচার) – গঠন।
➤Rule-8
⇨Consonant+ I A+ Consonant এভাবে Word গঠিত হলে, I A এর উচ্চারণ (আইঅ্যা) মত হয়।
উদাহরণ:
☞Dialogue (ডায়ালগ) – কথোপকথন।
☞Diamond (ডায়ামন্ড) – হীরক।
☞Liar (লায়ার) – মিথ্যাবাদী।
☞Liability (লাইয়াবিলিটি) – দায়।
➤Rule-9
⇨I+ R+ Consonant এভাবে Word গঠিত হলে “I” এর উচ্চারণ “আই” না হয়ে “অ্যা” হয়।
উদাহরণ:
☞First (ফার্স্ট) – প্রথম।
☞Birth (র্বাথ) – জন্ম।
☞Bird (বার্ড) – পাখি।
☞Circle (সার্কেল) – বৃত্ত।
➤Rule-10
⇨৩ বর্ণ বিশিষ্ট Word এ Consonant+ I+ E এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ “আই” এর মত হয়।
উদাহরণ:
☞Mice (মাইস) – ইদুর।
☞Rice (রাইস) – চাউল।
☞Wise (ওয়াইস) – বিজ্ঞ
☞Size (সাইজ) – আয়তন।
➤Rule-11
⇨Consonant+ U+ Consonant এভাবে word গঠিত হলে U এর উচ্চারণ “আ” এর মত হয়।
উদাহরণ:
☞Null (নাল) – বাতিল
☞But (বাট) – কিন্তু।
☞Nut (নাট) – বাদাম
☞Cut (কাট) – কাটা।
➤Rule-12
⇨I G H এর উচ্চারণে G উচ্চারিত হয় না। সেই অংশটুকুর উচ্চারণ “আই” হবে।
উদাহরণ:
☞Night (নাইট) – রাত্র।
☞Sight (সাইট) – দৃশ্য।
☞Might (মাইট) – হতে পারে।
➤Rule-13
⇨“I O” এর উচ্চারণ সাধারণত “আইয়” হয়।
উদাহরণ:
☞Violet (ভাইয়লেইট) – বেগুনী রঙ।
☞Biology (বাইয়োলজি) – জীব বিদ্যা।
☞Biography (বাইয়োগ্রাফি) – জীবনী।
☞Violation (ভাইয়লেশন) – ভঙ্গ।
➤Rule-14
⇨Consonant এর পর “AI” এর উচ্চারণ সবসময় “এই” বা “এয়্যা” হয়।
উদাহরণ:
☞Rail (রেইল) – রেলের লাইন।
☞Nail (নেইল) – পেরেক
☞Straight (স্ট্রেইট) – সোজা।
➤Rule-15
⇨O+ consonant+ U+ consonant+ A/E/I এভাবে word গঠিত হলে, U এর উচ্চারণ “ইউ” এর মত হয়।
উদাহরণ:
☞Document (ডকিউমেন্ট) – দলিল।
☞Procurement (প্রকিউরমেন্ট) – চেষ্টা দ্বারা পাওয়া।
➤Rule-16
⇨I+ R+ E এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি word এর শেষে থাকে তবে এর উচ্চারণ “আয়্যা” হয়।
উদাহরণ:
☞Dire (ডায়্যার) – ভয়ংকর।
☞Mire (মায়্যার) – কাদা।
☞Admire (এ্যাডমায়্যার) – তারিফ করা।
➤Rule-17
⇨U I + consonant এরপর vowel না থাকলে U I এর উচ্চারণ “ই” এর মত হয়।
উদাহরণ:
☞Guilty (গিল্টি) – দোষী।
☞Guilt (গিল্ট) – দোষ।
☞Build (বিল্ড) – নির্মাণ করা।
➤Rule-18
⇨E A+ R এভাবে ব্যবহৃত হলে এবং R যদি word এর শেষ বর্ণ হয় তাহলে E A এর উচ্চারণ “ঈঅ্যা” হবে।
☞Dear (ডিয়্যার) – প্রিয়।
☞Fear (ফিয়্যার) – ভয়।
☞Bear (বিয়্যার) – বহন করা।
➤Rule-19
⇨EA+ R+ consonant এভাবে word গঠিত হলে, EA এর উচ্চারণ “অ্যা” হবে।
উদাহরণ:
☞Heart (হার্ট) – হৃদয়।
☞Earth (আর্থ) – পৃথিবী।
☞Earn (আর্ন) – আয় করা।
➤Rule-20
⇨Consonant+ EA+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে EA এর উচ্চারণ ঈ হবে।
☞Feather (ফেদার) – পালক।
☞Tread (ট্রেড) – পদদলিত করা।
☞Leader (লিডার) – সর্দার।
➤Rule-21
⇨শব্দস্থিত EE+ R এভাবে ব্যবহৃত হলে R যদি word শেষ অক্ষর হয় তাহলে EE এর উচ্চারণ “ইঅ্যা” হবে।
উদাহরণ:
☞Peer (পিয়্যার) – সমকক্ষ।
☞Steer (স্টিয়্যার) – হাল ধরা।
☞Deer (ডিয়্যার) – হরিণ।
➤Rule-22
⇨P+ S পরপর থাকলে এবং P এর আগে কোন vowel না থাকলে P অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Psyche (সাইকি) – আত্মা
☞Psycho (সাইকো) – মন।
☞Psora (সৌরা) – খোসপাচঁড়া।
➤Rule-23
⇨শব্দস্থিত STL এর উচ্চারণ হয় “সল্” এখানে T অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Bustle (বাসল্) – অতিশয় কর্ম ব্যস্ততা।
☞Rustle (রাসল) – খসখস শব্দ।
☞Nestle (নেসলে) – বাসা বাঁধা
➤Rule-24
⇨ইংরেজি শব্দের শেষে TCH থাকলে এর উচ্চারণ হয় “চ”।
উদাহরণ:
☞Batch (ব্যাচ) – ক্ষুদ্রদল।
☞Match (ম্যাচ) – ক্রীড়া প্রতিযোগিতা।
☞Scratch (স্ক্র্যাচ) – আচঁড়ের দাগ।
➤Rule-25
⇨শব্দস্থিত OA+ R থাকলে, OA এর উচ্চারণ হবে “অ্য”।
উদাহরণ:
☞Board (বোর্ড) – মোটা শক্ত কাগজ।
☞Boar (বোর) – শূকর।
☞Boat (বোট) – নৌকা।
☞Road (রোড) – রাস্তা।
➤Rule-26
⇨E+ consonant (R ছাড়া) + E এভাবে ব্যবহৃত হলে এবং তার পর আর কিছু না থাকলে প্রথম E এর উচ্চারণ হয় “ঈ” এবং দ্বিতীয় E অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Complete (কমপ্লীট) – সম্পূর্ণ।
☞Mete (মীট) – অংশ ভাগ করে দেয়া।
➤Rule-27
⇨শব্দস্থিত OE এর উচ্চারণ হয় “ঈ”।
উদাহরণ
☞Phoenix (ফীনিক্স) – রুপ কথার পাখি বিশেষ।
☞Amoeba (এ্যামিবা) – ক্ষুদ্র এক কোষী প্রাণী।
➤Rule-28
⇨Consonant এরপর OI এর উচ্চারণ হয় “অই”।
উদাহরণ:
☞Coin (কইন) – মুদ্রা।
☞Foil (ফইল) – পাত।
☞Join (জইন) – যোগদান করা।
➤Rule-29
⇨শব্দস্থিত OA+ Consonant এভাবে ব্যবহৃত হলে OA এর উচ্চারণ হয় “ঔ”।
উদাহরণ:
☞Road (রৌড) – রাস্তা।
☞Loan (লৌন) – ঋণ।
☞Toad (টৌড) – ব্যাঙ।
➤Rule-30
⇨UI+ consonant+ A/E/O এভাবে word গঠিত হলে সচরাচর UI এর উচ্চারণ হয় ইংরেজি “আই” এর মত।
উদাহরণ:
☞Guide (গাইড) – পথ প্রদর্শক।
☞Guile (গাইল) – ছলনা, ফাঁকি।
☞Misguidance (মিসগাইড্যান্স) – বিপথগামীতা।
➤Rule-31
⇨শব্দের মাঝে E+ R ছাড়া অন্য consonant এভাবে ব্যবহৃত হলে E এর উচ্চারণ সাধারণত “এ” বা “ই” হয়।
উদাহরণ:
☞Rent (রেন্ট) – ভাড়া।
☞Comet (কমিট) – ধূমকেতু।
☞Comment (কমেন্ট) – মন্তব্য।
➤Rule-32
⇨EE+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে, EE এর উচ্চরণ “ঈ” হয়।
উদাহরণ:
☞Need (নীড) – প্রয়োজন।
☞Feel (ফীল) – অনুভব করা।
☞Steel (স্টীল) – ইস্পাত।
☞Meek (মীক) – বিনম্র
➤Rule-33
⇨R+ vowel+ CH এভাবে ব্যবহৃত হলে CH এর উচ্চারণ হবে “চ”।
উদাহরণ:
☞Approach (অ্যাপ্রোচ) – অভিগমন।
☞Branch (ব্রাঞ্চ) – শাখা।
☞Crunch (ক্র্যাঞ্চ) – গুড়ানো।
➤Rule- 34
⇨C এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ “স” হবে।
উদাহরণ:
☞Center (সেন্টার) – কেন্দ্র।
☞Cyclone (সাইক্লোন) – ঘূর্ণিঝড় ।
☞Cell (সেল) – কোষ।
☞Circle (সার্কেল) – বৃত্ত।
➤Rule- 35
⇨Y সাধারণত One-syllable এর শব্দে Y, (আই) হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Fly (ফ্লাই) – উড়া।
☞Shy (শাই) – লজ্জা।
☞Buy (বাই) – ক্রয় করা।
☞Toy (টই) – খেলনা।
☞Joy (জয়) – আনন্দ।
⇨Two-syllable এর শব্দে Y (ই) হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণ
☞City (সিটি) – শহর।
☞Funny (ফানি) – আনন্দ করা।
☞Happy (হ্যাপি) – খুশি।
☞Policy (পলিসি) – নীতিমালা।
➤Rule-36
⇨শব্দের শেষে MN এর পরে কোন vowel না থাকলে এবং MN পরপর থাকলে N অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Solemn (সলেম) – গুরুগম্ভীর।
☞Condemn (কনডেম) – দোষারোপ করা।
☞Damn (ড্যাম) – অভিশাপ দেয়া ।
➤Rule-37
⇨ইংরেজি শব্দের শেষে gh থাকলে তার উচ্চারণ হয় “ফ” অথবা কখনো তা অনুচ্চারিত থাকে । কিন্তু এরপর T, N বা M থাকলে gh উচ্চারিত হয় না।
উদাহরণ:
☞Tough (টাফ) – কঠিন।
☞Enough (ইনাফ) – যথেষ্ট।
☞Mighty (মাইটি) – বলশালী।
☞High (হাই) – উচ্চ।
➤Rule-38
⇨IGH এর উচ্চারণ “আই”। “augh” এবং “ough” এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই “অ” বা “আ” তাছাড়া eigh এর উচ্চারণ হয় এই কিন্তু Height এর উচ্চারণ ব্যতিক্রম।
উদাহরণ:
☞Night (নাইট) – রাত্র।
☞Dight (ডাইট) – সাজানো।
☞Fight (ফাইট) – লড়াই।
☞Tight (টাইট) – টানটান।
➤Rule-39
⇨Consonant এরপর BT এর উচ্চারণ “ট” এক্ষেত্রে “B” অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Doubt (ডাউট) – সন্দেহ।
☞Debt (ডেট) – ঋণ।
☞Doubtful (ডাউটফুল) – সন্দিহান।
➤Rule-40
⇨শব্দের শেষে que এর উচ্চারণ “ক”।
উদাহরণ:
☞Cheque (চেক) – কিস্তি, হুন্ডি।
☞Baroque (ব্যারক) – বলিষ্ঠ।
☞Clique (ক্লীক) – ক্ষুদ্রদল।
➤Rule-41
⇨LK এর আগে E বা U না থাকলে LK এর উচ্চারণ হবে “ক” এবং “L” অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Talk (টক) – আলাপ।
☞Walk (ওয়াক) – হাটা।
☞Chalk (চক) – খড়ি।
➤Rule-42
⇨KN বা GN এর আগে vowel থাকলে K ও G উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Agnostic (এ্যাগনষ্টিক) – অজ্ঞেয়
☞Acknowledge (এ্যাকনলেজ) – স্বীকার করা
☞Acknowledgement (এ্যাকনলেজমেন্ট) – স্বীকৃতি।
➤Rule- 43
⇨কোন শব্দে CC+ OU/ consonant থাকলে CC এর উচ্চারণ হবে “ক”।
উদাহরণ:
☞Accuse (এ্যাকিউজ) – অভিযুক্ত করা।
☞According (এ্যাকর্ডিং) – অনুযায়ী।
☞Accurate (এ্যাকিউরেট) – যথার্থ।
➤Rule- 44
⇨কোন শব্দে U এরপর consonant+ vowel+….. থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” হয়।
উদাহরণ:
☞Mute (মিউট) – স্তব্ধ, নির্বাক।
☞Tube (টিউব) – নল।
☞Duteous (ডিউটিয়াস) – অনুগত , বাধ্য।
➤Rule- 45
⇨কোন শব্দে U এর পূর্বে consonant+ R/L+…… থাকলে U এর উচ্চারণ সাধারণত “উ” হয়।
উদাহরণ:
☞Blue (ব্লু) – নীল।
☞Glue (গ্লু) – শিরিসের আঠা।
☞True (ট্রু) – সত্য।
➤Rule- 46
⇨কোন শব্দে U+E এর পূর্বে consonant + R বা L না থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” এর মত হয়।
উদাহরণ:
☞Sue (স্যু) – আদালতে অভিযুক্ত করা।
☞Hue (হিউ) – রং।
☞Imbue (ইমবিউ) – অনুপ্রানিত করা।
➤Rule-47
⇨কোন শব্দে U এর পূর্বে R বা L একক ভাবে থাকলে তার পরে E বা consonant+ E/L থাকা স্বত্তেও তার উচ্চারণ সাধারণত “উ” হয়।
উদাহরণ:
☞Nude (নুড) – নগ্ন, ন্যাংটা।
☞Lunacy (লুনাসি) – পাগলামি, বকা আচরণ।
☞Lutanist (লূটানিস্ট) – বীণা-বাদক।
➤Rule- 48
⇨U এর পর যদি এমন দুটি Consonant থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় (ফলে প্রথমটিতে একটি syllable শেষ হয় এবং পরেরটিতে আরেকটি syllable শুরু হয়) তাহলে ঐ দুটি consonant এর পর E/I/A থাকা স্বত্তেও U এর উচ্চারণ বাংলা “আ”- এর মত হয়।
উদাহরণ:
☞Incumbent (ইনকামবেন্ট) – বাধ্যতামূলক।
☞Number (নাম্বার) – সংখ্যা।
☞Constructive (কনস্ট্রাকটিভ) – গঠনমূলক।
☞Nudge (নাজ) – কনুয়ের মৃদু ঠেলা দেয়া।
➤Rule- 49
⇨LM এর আগে কোন vowel অর্থাৎ “ই”, “ঈ” বা “এ” ধ্বনি থাকলে L উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Film (ফিল্ম) – চলচ্চিত্র।
☞Elm (এল্ম) – দেবদারু জাতীয় গাছ।
☞Filmy (ফিল্মি) – মেঘাচ্ছন্ন।
➤Rule- 50
⇨UI+ consonant+ I কিংবা consonant+ L/R+ UI এভাবে গঠিত হলে UI এর উচ্চারণ “ইউই” বা “উই” হয়।
উদাহরণ:
☞Perpetuity (প্যারপিচিউইটি) – চিরস্থায়ীত্ব।
☞Ingenuity (ইনজিনিউইটি) – অকপটতা।
☞Liquidity (লিকুইডিটি) – তারল্য, তরল অবস্থা।
________________________________________
ইংরেজি শব্দের আরোও কিছু উচ্চারণবিধি:
শব্দের মধ্য Tথাকলে “T” এর পর U হলে “T” এর উচ্চারণ “চ” হবে। যেমন:- Future (ফিউচার), Century (সেনচুরী), Mixture, Fixture.
– শব্দের মধ্য “D” এর পর G হলে “D” এর উচ্চারণ হয় না। যেমন:- Knowledge (নলেজ), Judge ( জজ), Bridge, Coleridge. – K এর পর n হলে K এর উচ্চারণ হয় না। যেমন:- Know (নো), Knee (নী), Knife (নাইফ), Knowledge (নলেজ)।
– G এর পর A, O, U থাকলে G এর উচ্চারণ”গ” হয়। যেমন:- Garden (গার্ডেন), Good (গুড), Guide (গাইড)।
– S এর পর H হলে S এর সর্বদা “শ” হয়। যেমন:- Bangladesh (বাংলাদেশ), Bush, Cash.
– W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না। যেমন:- Write (রাইট), Wrong (রং), Who (হু), Wh- question এর সব।
– T এর পর io হলে “T” এর উচ্চারণ “শ” হয়। যেমন National (ন্যাশনাল)। – i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না, যদি হয় “ফ” এর মত হবে। যেমন:- Eight (এইট), Right (রাইট), High (হাই), Enough (এনাফ), Cough (কফ)।
– ng একত্রে হলে ং”এর উচ্চারণ হয়। যেমন:- Bangladesh (বাংলাদেশ)।
– শব্দের শেষে e থাকলে “e” এর উচ্চারণ হয় না। যেমন:- Name (নেইম), Come (কাম), Take (টেক)।
– G যখন কোন শব্দে gm বা gn রুপে ব্যবহৃত হয় তখন G এর উচ্চারণ Silent হয়। প্রথমে যদি G থাকে এবং তারপরেই যদি “N” থাকে তবে G silent থাকে। Example: 1.Sign (সাইন) – চিহ্ন। 2.Campaign (ক্যামপেন) – প্রচার। 3.Reign (রেইন) – শাসন। 4.Design (ডিজাইন) – নকশা। 5.Resign (রিজাইন) – পদত্যাগ।
– C-এর উচ্চারণ কখন ‘ক’ আর কখন ‘স’ হবে ? Rule (1): C-এর পরে যদি A, L, O, R, U হয় তাহলে তার উচ্চারণ ‘ক’ হয়। কিছু সহজ উদাহরণ পড়ে মিলিয়ে দেখুন:- Can (v, ক্যান্) – পারা। Class (n, ক্লাস্) – শ্রেণি। Colour (n, কালার্) – রং। Cup (n, কাপ্) – পেয়ালা। Crime (n, ক্রাইম্) – দুর্নীতি। – Rule (2): C-এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ ‘স’ হবে। দেখে নিই কিছু সহজ উদাহরণ:- Center (n, সেন্টার্) – কেন্দ্র। Ceiling (n, সিলিং) – ভেতরের দিকের ছাদ। Cinema (n, সিনেমা) – প্রেক্ষাগৃহ। Cyclist (n, সাইক্লিস্ট্) – সাইকেল চালক।
.................... 👍.................
পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন।

সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশের পরিচয় ( 100 টি প্রশ্ন উত্তর)

ডিসেম্বর ২১, ২০২০ 0

 


#বাংলাদেশ :

১। প্রশ্নঃ বাংলাদেশের আয়তন কত?

উত্তর ঃ আয়তন: ১,৪৭,৬১০ বর্গ কি:মি

২। প্রশ্নঃ বাংলাদেশে কত তারিখে নাম করন করা হয়?

উত্তরঃ 'বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের ৫ডিসেম্বর

৩। প্রশ্ন ঃ বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি?

উত্তরঃগনপ্রজাতন্ত্রী বাংলাদেশ

৪। প্রশ্ন ঃ বাংলাদেশের রাষ্ট্রীয় ইংরেজি নাম কি?

উত্তরঃ The people's Republic of Bangladesh.

৫।প্রশ্নঃ বাংলাদেশে বিজয় দিবস কত তারিখে লাভ করে ছিলো?

উত্তরঃবাংলাদেশে বিজয় দিবস লাভ করেছিলো: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর।

৬।প্রশ্নঃ বাংলাদেশে স্বাধীনতা শুরু হয় করে কত তারিখে?

উত্তরঃবাংলাদেশে স্বাধীনতা শুরু হয়: ২৬ মার্চ ১৯৭১ সালে।

৭। প্রশ্নঃ বাংলাদেশ কোন দেশের সাথে স্বাধীনতা লাভ করে?

উত্তরঃ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে পাকিস্তানের কাছ থেকে।

৮। প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কত তারিখে?

উত্তরঃ বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)।

৯। প্রশ্নঃ।বাংলাদেশের রাজধানীর নাম কি?

উত্তরঃ বাংলাদেশের রাজধানী নাম ঢাকা।

১০। প্রশ্নঃ বাংলাদেশের বানিজ্যিক রাজধানীর নাম কি?

উত্তরঃ বাংলাদেশের বানিজ্যিক রাজধানী নাম চট্টগ্রাম।

১১। প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম কি?

উত্তরঃ বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম: বাংলা (৯৮শতাংশ)।

১২।প্রশ্নঃ বাংলাদেশের মুসলমান, হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও অন্যান্য ধর্মের হার কত?

উত্তরঃ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু (৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য (০.১৪%)।

১৩। প্রশ্নঃ বাংলাদেশের সরকার পদ্ধতি কি?

উত্তরঃ সরকার পদ্ধতি হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার।

১৪। প্রশ্নঃ বাংলাদেশের আইন সভা কি?

উত্তর ঃ বাংলাদেশের আইন সভা হচ্ছে জাতীয় সংসদ।

১৫। প্রশ্নঃ স্থানীয় সময় কি?

উত্তরঃ স্থানীয় সময় হচ্ছে গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা।

১৬।প্রশ্নঃ জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরনে স্থান কত?

উত্তরঃ জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণের স্থান ২য়।

১৭।প্রশ্নঃ বাংলাদেশে উপজাতি কয়টি?

উত্তরঃবাংলাদেশে মোট উপজাতি ৪৮ টি।

১৮।প্রশ্নঃ বাংলাদেশে সংসদের মোট আসন কতটি? উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত ৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)

১৯।প্রশ্নঃ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কত বার?

উত্তরঃ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১১ বার।

২০।প্রশ্নঃ বাংলাদেশে আবহাওয়া কেন্দ্র কয়টি?

উত্তরঃ বাংলাদেশে আবহাওয়া কেন্দ্র ৪টি।

২১।প্রশ্নঃ বাংলাদেশে আবহাওয়া স্টেশন কয়টি?

উত্তর ঃ বাংলাদেশে আবহাওয়া স্টেশন ৩৫টি।

২২। প্রশ্নঃ এভারেস্ট জয়ী বাংলাদেশ কত তম?

উত্তরঃ এভারেস্ট জয়ী বাংলাদেশ ৬৭ তম।

২৩।প্রশ্নঃ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঔতিহ্য বাংলাদেশের কয়টি ও কি কি?

উত্তরঃ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বাংলাদেশের ৩টি, ১।ষাট গম্বুজ মসজিদ, ২।পাহাড়পুর বৌদ্ধ ৩।বিহার ও সুন্দরবন।

২৪।প্রশ্নঃ বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি ও কি কি?

উত্তরঃ বাংলাদেশের প্রশাসনিক বিভাগ ৮টি। যথাঃ- ১,ঢাকা ২, চট্রগ্রাম ৩,বরিশাল ৪,সিলেট ৫,রংপুর ৬,রাজশাহী ৭,খুলনা ৮, ময়মনসিংহ

২৫।প্রশ্নঃ বাংলাদেশের জেলা কয়টি ও কি কি? (ইংরেজি ও বাংলায়)

উত্তরঃ বাংলাদেশের জেলা ৬৪টি। যেমন: 01. Brahmanbaria (ব্রাহ্মণবাড়িয়া)

02. Bandarban (বান্দরবন)

03. Barguna (বরগুনা)

04. Barisal (বরিশাল)

05. Bagerhat (বাগেরহাট)

06. Bhola (ভোলা)

07. Bogra (বগুড়া)

08. Chandpur (চাঁদপুর)

09. Chittagong (চট্টগ্রাম)

10. Chuadanga (চুয়াডাঙ্গা)

11. Comilla (কুমিল্লা)

12. Cox's Bazar (কক্সবাজার)

13. Dhaka (ঢাকা)

14. Dinajpur (দিনাজপুর)

15. Faridpur (ফরিদপুর)

16. Feni (ফেনী)

17. Gaibandha (গাইবান্ধা)

18. Gazipur (গাজীপুর)

19. Gopalganj (গোপালগঞ্জ)

20. Habiganj (হবিগঞ্জ)

21. Jaipurhat (জয়পুরহাট)

22. Jamalpur (জামালপুর)

23. Jessore (যশোর)

24. Jhalakathi (ঝালকাঠী)

25. Jhinaidah (ঝিনাইদাহ)

26. Khagrachari (খাগড়াছড়ি)

27. Khulna (খুলনা)

28. Kishoreganj (কিশোরগঞ্জ)

29. Kurigram (কুড়িগ্রাম)

30. Kushtia (কুষ্টিয়া)

31. Lakshmipur (লক্ষ্মীপুর)

32. Lalmonirhat (লালমনিরহাট)

33. Madaripur (মাদারীপুর)

34. Magura (মাগুরা)

35. Manikganj (মানিকগঞ্জ)

36. Meherpur (মেহেরপুর)

37. Moulvibazar (মৌলভীবাজার)

38. Munshiganj (মুন্সীগঞ্জ)

39. Mymensingh ( ময়মনসিংহ)

40. Naogaon (নওগাঁ)

41. Narayanganj (নারায়ণগঞ্জ)

42. Narsingdi (নরসিংদী)

43. Natore (নাটোর)

44. Nawabgonj (নওয়াবগঞ্জ)

45. Netrokona (নেত্রকোনা)

46. Nilphamari (নীলফামারী)

47. Noakhali (নোয়াখালী)

48. Norail (নড়াইল)

49. Pabna (পাবনা)

50. Panchagarh (পঞ্চগড়)

51. Patuakhali (পটুয়াখালী)

52. Pirojpur (পিরোজপুর)

53. Rajbari (রাজবাড়ী)

54. Rajshahi (রাজশাহী)

55. Rangamati (রাঙ্গামাটি)

56. Rangpur (রংপুর)

57. Satkhira (সাতক্ষীরা)

58. Shariyatpur (শরীয়তপুর)

59. Sherpur (শেরপুর)

60. Sirajgonj (সিরাজগঞ্জ)

61. Sunamganj (সুনামগঞ্জ)

62. Sylhet (সিলেট)

63. Tangail (টাঙ্গাইল)

64. Thakurgaon.(ঠাকুরগাঁও)

২৬। প্রশ্নঃ বাংলাদেশের সিটি কর্পোরেশন কয়টি?

উত্তরঃ বাংলাদেশে সিটি কর্পোরেশন ১২টি।

২৭।প্রশ্নঃ বাংলাদেশে পৌরসভা কয়টি?

উত্তরঃ বাংলাদেশে মোট পৌরসভা ৩২৮টি।

২৮। প্রশ্নঃ বাংলাদেশে উপজেলা কয়টি?

উত্তরঃ বাংলাদেশের মোট উপজেলা ৪৯২ টি।

২৯।প্রশ্নঃবাংলাদেশের মোট থানা কয়টি?

উত্তরঃ বাংলাদেশের মোট থানা ৬৫০ টি।

৩০। প্রশ্নঃ বাংলাদেশের ইউনিয়ন কয়টি?

উত্তরঃ বাংলাদেশের মোট ইউনিয়ন ৪৫৬২ টি।

৩১। প্রশ্নঃ বাংলাদেশ গ্রাম কতটি?

উত্তরঃ বাংলাদেশে গ্রাম ৮৭১৯১ টি।

৩২। প্রশ্নঃ আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?

উত্তরঃ আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান৯৪ তম।

৩৩।প্রশ্নঃ বাংলাদেশের ভূ-কম্পন পর্যাবেক্ষন কেন্দ্র কয়টি?

উত্তরঃ বাংলাদেশের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র ৪ টি।

৩৪।প্রশ্নঃ বাংলাদেশে নদী বন্দরের জন্য সতর্ক সংকেত কয়টি?

উত্তরঃ বাংলাদেশে নদী বন্দরের জন্য সতর্ক সংকেত ৪টি।

৩৫। প্রশ্নঃ বাংলাদেশে সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত কয়টি?

উত্তরঃবাংলাদেশে সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত ১১টি।

৩৬। প্রশ্নঃ বাংলাদেশে উপকূলীয় জেলা কয়টি?

উত্তরঃ বাংলাদেশে উপকূলীয় জেলা ১৯টি।

৩৭।প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?

উত্তরঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি।

৩৮।প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা কয়টি?

উত্তরঃবাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা ৮টি।

৩৯।প্রশ্নঃ বাংলাদেশে জনসংখ্যায় বিশ্বে অবস্থান কত তম?

উত্তরঃ জনসংখ্যায় বিশ্বে অবস্থান ৮ম।

৪০।প্রশ্নঃ বাংলাদেশ জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান কত?

উত্তরঃ বাংলাদেশ জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান ৫ম।

৪১। প্রশ্নঃবাংলাদেশ জনসংখ্যায় দক্ষিন এশিয়ার মধ্যে অবস্থান কত তম?

উত্তরঃবাংলাদেশ জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান ৩য়।

৪২।প্রশ্নঃবাংলাদেশ জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান কত তম?

উত্তরঃবাংলাদেশ জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪র্থ।

৪৩।প্রশ্নঃবাংলাদেশ সীমান্তবর্তী দেশ কয়টি ও কি কি?

উত্তরঃ বাংলাদেশ সীমান্তবর্তী দেশ ২টি।যথাঃ১. ভারত ২.মায়ানমার।

৪৪।প্রশ্নঃ বাংলাদেশে আদমশুমারি হয়েছে কয়বার?

উত্তরঃ বাংলাদেশে আদমশুমারি হয়েছে ৫বার।

৪৫। প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা ছিল কতটি?

উত্তরঃবাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা ছিল ১১টি।

৪৬।প্রশ্নঃ বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি?

উত্তরঃ বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল ৪১টি।

৪৭। প্রশ্নঃ বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টি?

উত্তরঃ বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি।

৪৮।প্রশ্নঃ বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা কয়টি?

উত্তরঃ বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা ৫৭টি।

৪৯।প্রশ্নঃ বাংলাদেশের আন্তর্জাতিক মানের নদী কয়টি?

উত্তরঃ বাংলাদেশের আন্তর্জাতিক মানের নদী ১টি (পদ্মা)

৫০।প্রশ্নঃ বাংলাদেশের সরকারী নোট কয়টি?

উত্তরঃ বাংলাদেশের সরকারি নোট ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)

৫১।প্রশ্নঃ বাংলাদেশের ব্যাংক নোট কয়টি?

উত্তরঃবাংলাদেশের ব্যাংক নোট ৬টি (১০ থেকে ১০০০ টাকার নোট)

৫২। প্রশ্নঃ বাংলাদেশে শেয়ার বাজার কয়টি ও কি কি?

উত্তরঃ বাংলাদেশে শেয়ার বাজার ২টি ১,DSE ও CSE।

৫৩।প্রশ্নঃ বাংলাদেশের EPZ কয়টি?

উত্তরঃবাংলাদেশের EPZ ১০টি (সরকারি ৮টি ও বেসরকারি ২টি)।

৫৪।প্রশ্নঃ বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয় কয়বার?

উত্তরঃবাংলাদেশে গনভোট অনুষ্ঠিত হয় ৩বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)

৫৫।বাংলাদেশে জরুরী অবস্থা ঘোষিত হয়েছে কয়বার?

উত্তরঃ বাংলাদেশে জরুরী অবস্থা ঘোষিত হয়েছে ৫বার।

৫৬।প্রশ্নঃ বাংলাদেশে উপজেলা নির্বাচন হয়েছে মোট কতবার?

উত্তরঃবাংলাদেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট ৫বার।

৫৭।বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?

উত্তরঃ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর ৩টি।

৫৮।প্রশ্নঃ বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর কয়টি ও কি কি?

উত্তরঃ বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর ৬টি ১,সিটিসেল ২, গ্রামীণ ফোন ৩, রবি ৪, বাংলালিংক ৫, টেলিটক ৬, এয়ারটেল।

৫৯।প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ কয়টি?

উত্তরঃ বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ ১৫৩টি।

৬০।প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে কত বার ?

উত্তরঃ সংবিধান সংশোধিত হয়েছে ১৭ বার।

৬১।প্রশ্নঃ বাংলাদেশের ব্যাংকের শাখা কয়টি ?

উত্তর ঃবাংলাদেশ ব্যাংকের শাখা ১০টি ।

৬২।প্রশ্নঃবাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধা কত জন?

উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধা ৬৭৭ জন।

৬৩।প্রশ্নঃবাংলাদেশের গ্যাস ক্ষেত্র কতটি?

উত্তরঃ বাংলাদেশের গ্যাস ক্ষেত্র ২৭টি।

৬৪।প্রশ্নঃবাংলাদেশের সমুদ্রবন্দর কতটি ও কি কি?

উত্তরঃ বাংলাদেশের সমুদ্রবন্দর ৩টি। ১,চট্টগ্রাম ২, মংলা ৩,পায়রা

৬৫।প্রশ্নঃ বাংলাদেশের স্থল বন্দর কয়টি?

উত্তরঃ বাংলাদেশের স্থল বন্দর ২৩টি।

৬৬।প্রশ্নঃ বাংলাদেশের মোট মন্ত্রনালয় কয়টি?

উত্তরঃবাংলাদেশের মোট মন্ত্রণালয় ৪১টি।

৬৭।প্রশ্নঃবাংলাদেশের চা বাগান কয়টি?

উত্তরঃ বাংলাদেশের চা বাগান ১৬৬টি।

৬৮।প্রশ্নঃবাংলাদেশের সরকারি টেলিভিশন কতটি?উত্তরঃবাংলাদেশের সরকারি টেলিভিশন ২টি।

৬৯।প্রশ্নঃ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কতটি?

উত্তরঃ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ৪১টি।

৭০।প্রশ্নঃবাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কতটি ও কি কি?

উত্তরঃবাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ২টি। ১,এশিয়ান উইমেনস ইউনিভার্সিটি,(চট্টগ্রাম)এবং ২,ইসলামিক ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি, (গাজীপুর)

৭১।প্রশ্নঃবাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ কতটি?

উত্তরঃ সরকারি মেডিকেল কলেজ ৩১টি।

৭১।প্রশ্নঃবাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি?

উত্তরঃ বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় ১টি। ১,বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়।

৭২।প্রশ্নঃবাংলাদেশের ক্যাডেট কলেজ কতটি?

উত্তরঃক্যাডেট কলেজ ১২টি ১,ছেলেদের জন্য ৯টি

২, মেয়েদের জন্য ৩টি।

৭৩।প্রশ্নঃবাংলাদেশের জাতিসংঘের সদস্য রাষ্ট্র কততম?

উত্তরঃবাংলাদেশের জাতিসংঘের সদস্য রাষ্ট্র ১৩৬তম।

৭৪।প্রশ্নঃবাংলাদেশের OIC এর সদস্য রাষ্ট্র কততম?

উত্তরঃবাংলাদেশের OIC এর সদস্য রাষ্ট্র ৩২তম।

৭৫।প্রশ্নঃবাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?

উত্তরঃবাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩২টি। ১,ভারতের সাথে ৩০টি ২, মায়ানমার সাথে ২টি রাঙামাটির সাথে উভয় দেশের সীমান্ত রয়েছে।

৭৬।প্রশ্নঃ বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় কত?

উত্তরঃ বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় ৫২০ মার্কিন ডলার বা ৩৫,৯০৪ টাকা।

৭৭।প্রশ্নঃবাংলাদেশের কবে কোন সংস্থা পারমানবিক বিদুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়?

উত্তরঃবাংলাদেশকে ২৪ জুন ২০০৭ সালে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাপারমানবিক বিদুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়।

৭৮।প্রশ্নঃবাংলাদেশের ব্যাংকের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?

উত্তরঃবাংলাদেশের ব্যাংকের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৭৫ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

৭৯।প্রশ্নঃবাংলাদেশের কতটি থানাকে মেডেল থানা হিসাবে ঘোষণা করা হয়েছে?

উত্তরঃবাংলাদেশের ২৫ টি থানাকে মেডেল থানা হিসাবে ঘোষণা করা হয়েছে?

৮০।প্রশ্নঃবাংলাদেশের প্রথম মডেল থানা হিসেবে কার্যক্রম চালু হয় কোনটি?

উত্তরঃবাংলাদেশের প্রথম মডেল থানা হিসেবে কার্যক্রম চালু হয় ময়মনসিংহের ভালুকায়।

৮১।প্রশ্নঃবাংলাদেশের দ্রুততম মানব ও মানবি কে?

উত্তরঃবাংলাদেশের দ্রুততম মানব মানবি হলোঃ ১,মানব-সামসুদ্দিন ২,মানবি-নাজমুন নাহার বিউটি।

৮২।প্রশ্নঃ স্বাধীনতা পুরুষ্কার ২০০৭ এ লাভ করে কে?

উত্তরঃস্বাধীনতা পুরুষ্কার ২০০৭ এ লাভ করে বাংলাদেশ সেনাবাহিনী ও ব্র‍্যাক।

৮৩। প্রশ্নঃ গনতন্ত্রের পথেয় অর্থনৈতিক সমৃদ্ধি গ্রন্থের লেখক কে?

উত্তরঃগনতন্ত্রের পথেয় অর্থনৈতিক সমৃদ্ধি গ্রন্থের লেখক ডাঃ মোহাম্মদ ফরাসউদ্দিন।

৮৪।প্রশ্নঃবাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেল কোনটি?

উত্তরঃ বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেল রেডিও টুডে।

৮৫।প্রশ্নঃবাংলাদেশের বর্তমানে মোট ভোটের সংখ্য কত?

উত্তরঃ বাংলাদেশের বর্তমান মোট ভোটের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২হাজার ৪৪৯জন।

৮৬।প্রশ্নঃবাংলাদেশ থেকে কোন দেশে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয়?

উত্তরঃবাংলাদেশ থেকে ব্রাজিল দেশে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয়।

৮৭।প্রশ্নঃবাংলা কবিতায় প্রাণপুরুষ কবি শামসুর রহমান মারা যান কবে?

উত্তরঃ বাংলা কবিতায় প্রাণপুরুষ কবি শামসুর রহমান মারা যান ১৭ আগস্ট ২০০৬ সালে।

৮৮।প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কার্টুন সিরিজ এর নাম কি?

উত্তরঃ বাংলাদেশের প্রথম কাটুন সিরিজের নাম রুকাটু।

৮৯।প্রশ্নঃবিল গেটস বাংলাদেশ সফরে আসেন কবে?

উত্তরঃ ৫ ডিসেম্বর ২০০৫ সালে।

৯০।প্রশ্নঃ বাংলাদেশ নিযুক্ত ইউনিসেফ এর প্রধান কে?

উত্তরঃ বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রধান লুইস জর্জেস আর্মেনাট।

৯১।প্রশ্নঃ জাতীয় সংসদে কর ন্যইপাল বিল আইন পাশ হয় কবে?

উত্তরঃ জাতীয় সংসদের কর ন্যইপাল বিল আইন পাশ হয় ১০ জুলাই ২০০৫ সালে।

৯২।প্রশ্নঃ বাংলাদেশের বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক কে?

উত্তরঃ বাংলাদেশের বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক জাকির আহ্মেদ খান।

৯৩।প্রশ্নঃ পোশাক শিল্পে G.SP বা MPA সুবিধা শেষ হয়ে কবে?

উত্তরঃ পোশাক শিল্পে G.SP বা MPA সুবিধা শেষ হয় ৩১ ডিসেম্বর ২০০৪ সাল।

৯৪।প্রশ্নঃ জাতীয় সংসদে( সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন বিল -২০০৪ পাশ হয় কবে?

উত্তরঃজাতীয় সংসদে( সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন বিল -২০০৪ পাশ হয় ২৯ নভেম্বার ২০০৪ সালে।

৯৫।প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা কারাগার নির্মিত হচ্ছে কোথায়?

উত্তরঃবাংলাদেশের প্রথম মহিলা কারাগার নির্মিত হচ্ছে গাজীপুর জেলার কাশিমপুরে।

৯৬।প্রশ্নঃ প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?

উত্তরঃ প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে ৬.০৩ কিলোমিটার।

৯৭।প্রশ্নঃ বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?

উত্তরঃ বাংলা ভাষা বিশ্বের পঞ্চাশ তম প্রধান ভাষা।

৯৮।প্রশ্নঃ ঢাকা শহরে পলিথিন ব্যগ ব্যবহার নিসিদ্ধ হয় কবে?

উত্তরঃঢাকা শহরে পলিথিন ব্যগ ব্যবহার নিসিদ্ধ হয় ১ জানুয়ারী ২০০২ সালে।

৯৯।প্রশ্নঃবন্দর নগরী চট্রগ্রাম পলিথিন ব্যগ ব্যবহার নিসিদ্ধ হয় কবে?

উত্তরঃ বন্দর নগরী চট্রগ্রাম পলিথিন ব্যগ ব্যবহার নিসিদ্ধ হয় ২১ ফেব্রুয়ারি নেপালি ২০০২ সালে।

১০০।প্রশ্নঃ সারা বাংলাদেশে পলিথিন ব্যগ ব্যবহার নিসিদ্ধ হয় কবে?

উত্তরঃ সারা বাংলাদেশে পলিথিন ব্যগ ব্যবহার নিসিদ্ধ হয় ১ মার্চ ২০০২।

(যদি কোন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

বাংলা সাহিত্য- ৫ম পর্ব

সেপ্টেম্বর ১৭, ২০১৯ 0


প্রশ্নঃ পদাবলীর প্রথম কবি কে? অথবা, বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
  1. . শ্রীচৈতন্য
  2. . বিদ্যাপতি
  3. . চণ্ডীদাস
  4. . জ্ঞানদাস
  5. উত্তরঃ
প্রশ্নঃ বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
  1. . চণ্ডীদাস
  2. . বিদ্যাপতি
  3. . জ্ঞানদাস
  4. . আলাওল 
  5. উত্তরঃ
প্রশ্নঃ বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?
  1. . গোবিন্দদাস
  2. . জ্ঞানদাস
  3. . চণ্ডীদাস
  4. . বিদ্যাপতি
  5. উত্তরঃ
প্রশ্নঃ বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
  1. . নবদ্বীপের
  2. . মিথিলার
  3. . বৃন্দাবনের
  4. . বর্ধমানের  
  5. উত্তরঃ
প্রশ্নঃ পদাবলী লিখেছেন-
  1. . রবীন্দ্রনাথ ঠাকুর
  2. . মাইকেন মধুসুদন দত্ত
  3. . ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. . কায়কোবদা
  5. উত্তরঃ
প্রশ্নঃ ব্রজবুলিবলতে কী বোঝায়?
  1. . ব্রজধামে কথিত ভাষা
  2. . এক রকম কৃত্রিম কবিভাষা
  3. . বাংলা হিন্দির যোগফল
  4. . মৈথিলি ভাষার একটি উপাভাষা
  5. উত্তরঃ
প্রশ্নঃ বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কি?
  1. . মাগধী
  2. . অসমিয়া
  3. . ব্রজবুলি
  4. .জগাখিচুড়ি
  5. উত্তরঃ
প্রশ্নঃ ব্রজভাষা কি?
  1. . বালার ভাষা
  2. . ব্রজভূমির ভাষা
  3. . বৃন্দাবনের ভাষা
  4. . মথুরার ভাষা
  5. উত্তরঃ
প্রশ্নঃ গীতগোবিন্দ কোন ভাষায় রচতি?
  1. . প্রাচীন বাংলা
  2. . সংস্কৃত
  3. . ব্রজবুলি
  4. . অবহট্
  5. উত্তরঃ
প্রশ্নঃ মঙ্গল কাব্যসমূহের বিষয়বস্তু মূলত-
  1. . মধ্যযুগের সমাজ ব্যবস্থার বর্ণনা
  2. . লোকসঙ্গীত
  3. . ধর্ম বিষয়ক আখ্যান
  4. . পীর পাঁচালী
  5. উত্তরঃ গ 
প্রশ্নঃ কোন দেবীরকাহিনী নিয়েমনসামঙ্গলকাব্য রচিত?
  1. . লক্ষ্মীন্দরের দেবী
  2. . পদ্মাবতী দেবী
  3. . মনসা দেবী
  4. . বেহুলা চাঁদ সুন্দর
  5. উত্তরঃ ,
প্রশ্নঃ মনসামঙ্গলকাব্যের আদিকবি কে?
  1. . বিজয় দত্ত
  2. . ময়ূর ভট্ট
  3. . মানিক দত্ত
  4. . কানা হরিদত্ত
  5. উত্তরঃ
প্রশ্নঃ মনসামঙ্গল’-এর লেখক কে
  1. . কৃত্তিবাস
  2. . মালাধর বসু
  3. . মানিক দত্ত
  4. . কানা হরিদত্ত
  5. উত্তরঃ
প্রশ্নঃ মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি?
  1. . মনসা মঙ্গল
  2. . শীতলা মঙ্গল
  3. . চণ্ডীমঙ্গল
  4. . পদাবলী
  5. উত্তরঃ

প্রশ্নঃ মঙ্গলযুগের সর্বশেষ কবিরনাম কি?
  1. . বিজয়গুপ্ত
  2. . ভারতচন্দ্র রায়গুণাকর
  3. . মুকুন্দরাম চক্রবর্তী
  4. . কানাহরি দত্ত
  5. উত্তরঃ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?
  1. . ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. . ভারতচন্দ্র রায়
  3. . রাম রাম বসু
  4. . শাহ মুহম্মদ সগীর
  5. উত্তরঃ
প্রশ্নঃ মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
  1. . হরিদত্ত
  2. . ভারতচন্দ্র
  3. . মুকুন্দরাম
  4. . চণ্ডীদাস
  5. উত্তরঃ
প্রশ্নঃ শ্রীচৈতন্যদবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন?
  1. . বৃন্দাবন দাস
  2. . লোচন দাস
  3. . জয়ানন্দ
  4. . পরাগল খাঁ
  5. উত্তরঃ
প্রশ্নঃ নবীবংশপুস্তকটি কে রচনা করেছেন?
  1. . গোলাম মোস্তাফা
  2. . হাজী মোহাম্মিল
  3. .মীর মশাররফ হোসেন
  4. . সৈয়দ সুলতান
  5. উত্তরঃ
প্রশ্নঃ 'মর্সিয়া' শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
  1. . উর্দু
  2. . ফারসি
  3. . আরবি
  4. . তুর্কি
  5. উত্তরঃ  

Notice