এডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করুন নিজের ID CARD
![]() |
| খুব সহজেই তৈরি করুন নিজের ID CARD নিজেই |
আজকে আমি একটি ID CARD কিভাবে এডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করতে হয় তা আপনাদেরকে বলবো। তাহলে আসুন জেনে নিই কিভাবে ID CARD তৈরি করবো।
ID CARD হচ্ছে কোন একটি কোম্পানি বা কোন প্রতিঠানের কর্মীদের সহজে পরিচয়ের জন্য একধরনের ইনফর্মেশন যুক্ত কার্ড দেওয়া হয় তাকে ID CARD বলে। ID CARD মূলত কোন কোম্পানির পরিচয় পত্র।
ID CARD-এ কি কি ইনফর্মেশন থাকে?
উপরের ID CARD টি একটু খেয়াল করেন, এখানে ID CARD টিতে নিজের নাম, মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ, ইমেইল,কার্ডটির মেয়াদ, ইত্যাদি এবং নিচে কোম্পানির লোগো এবং নাম।
ID CARD এর সাইজ কত?
প্রথমে সাইজ নিয়ে কথা বলি ID CARD এর সাইজ হল ৬০০*৯৭৫
প্রস্থ ৬০০পিক্সেল এবং উচ্চতা ৯৭৫ পিক্সেল হয়ে থাকে।
তাহলে আমরা উপরের সাইজ দিয়ে একটি এডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে ডকুমেন্ট তৈরি করি। প্রথমে file-new=new ducoment (ctrl+n) নিউ ডকুমেন্ট ওপেন হবে। যা দেখতে নিচের ছবিটির মত।

তারপর, পেন টুলের সাহায্যে বাকা কার্ভ এর মত শেপ ডিজাইন করি। কালো কালার ব্যবহার করতে হবে।
কালার কোড-0c2032 এবং পিছনে গ্রেডিয়ান কালার কোড-ec8143 ও f9e400, এই গ্রেডিয়ান কালার টি এডোবি ইলাস্ট্রেটরে ডিফল দেয়া থাকে।

তারপর, ID CARD এর নিয়ম অনুযায়ী, একটি ছবি ব্যবহার করতে হয়। যা আমি একটি গোল শেপের ভিতরে ক্লিপিং মাস্ক ব্যবহার করে ছবিটি ডিজাইন করেছি।
মাস্ক করার নিয়ম-
- একটি ছবি সিলেক্ট করুন
- একটি গোলার কার শেপ (ellips tool) এর সাহায্যে তৈরি করুন
- গোলার কার শেপটি কপি করুন
- একটা অন্যটার উপরে রাখুন
- নিচের টা উপরেরটির থেকে একটু বড় রাখতে হবে
- ছবি টা এডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসুন
- ছবিটাকে embed করে ফেলুন
- তারপর ছবিটা উপরের গোলার কার শেপের ওপর রাখুন
- উপরের গোলার কার শেপ ও ছবি টা সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করুন
- দেখবেন ক্লিপিং মাস্ক একটা অপশন আসছে, তাতে ক্লিক করে কাজ ওকে করুন।


তারপর, ID CARD এর নিয়ম অনুযায়ী,যার জন্য কার্ড তৈরি করা হচ্ছে তার নাম ও ঠিকানা বা তার কনটাক্ট ইনফর্মেশন ব্যবহার করতে হয়। যার সাথে কিছু আইকন ব্যবহার করেছি।

যার কার্ড তার নাম উপরের ছবিটিতে। নিচে তার ইনফর্মেশন –

তৈরি হয়ে গেলো আকর্ষণীয় একটি ID কার্ড।
এভাবেই আসলে ID CARD তৈরি করা হয়। যারা এই কার্ডটির মত কার্ড ডিজাইন করতে চান তারা উপরের সব গুলো নিয়ম ফলো করতে পারেন।
আশা করি আমার এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আমার লেখাটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন