Aopurbo Education family is an E-Education Online service.

ICT & Technology লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ICT & Technology লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

গুগলের ১০ টি জনপ্রিয় সেবা

সেপ্টেম্বর ১২, ২০১৯ 0

বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি খাতে আলোড়ন সৃষ্টিকারী কোম্পানীর মধ্যে গুগলের অবস্থান সর্ব প্রথমে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর ব্যবহার কারীর সংখ্যা অনেক। গুগলের অনেকগুলো পরিসেবার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় সেবা গুলো নিয়ে আলোচনা করা হলো।

১. গুগল সার্চ ইঞ্জিন

কোনো তথ্য খুঁজে পেতে আমরা সব চেয়ে বেশি ব্যবহার করি গুগল সার্চ ইঞ্জিন । কেননা এটি খুব সহজেই আমাদেরকে প্রয়োজনীয় তথ্যটি খুঁজে পেতে সাহায্য করে। তাই গুগল সার্চ ইঞ্জিন খুবই জনপ্রিয় আমাদের কাছে। Google Search Engine

২. জিমেইল

ই-মেইল ব্যবহারের অন্যতম মাধ্যম হিসাবে মানুষ গুগলের পরিসেবা জিমেইল সবচেয়ে বেশি ব্যবহার করে। সব চেয়ে মজার ব্যপার হচ্ছে এই একটি জিমেইলের মাধ্যমে সহজেই অন্যান্য সেবাগুলো ব্যবহার করা যায়। Gmail

৩. ইউটিউব

প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার অন্যতম মাধ্যম হিসাবে মানুষ ইউটিউব ব্যবহার করে। শুধু দেখে যে তা না মানুষ এখন ইউটিউবে চ্যানাল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করে থাকে। এছাড়াও ইউটিউবের মাধ্যমে আয় করা যায় বলে বর্তমানে ছেলে মেয়েরা নিজেদের ইউটিউবার হিসাবে গড়ে তুলছে। Youtube

৪. গুগল ম্যাপ

কোন জায়গা না চিনলে আমরা প্রথমেই গুগল ম্যাপে দেখে নিই। সেখান থেকে জায়টা কত দূরে, কোন পথে কিভাবে যেতে হবে তা দেখা যায়। শুধু তাই নয় সে জায়গায় হেঁটে যেতে কত সময় লাগবে কিংবা গাড়িতে যেতে কত সময় লাগবে তাও জানা যায়। এখন আমি কোন স্থানে আছি সেটাও দেখা যায়। এসব সুবিধার জন্য আমাদের দেশে গুগল ম্যাপ খুবই জনপ্রিয়। Google map

৫. গুগল ট্রান্সলেট

একেক দেশে একেক রকমের ভাষা। যার কারণে আমরা আমাদের মাতৃভাষা ছাড়া অন্য ভাষা বুঝি না। এই অসুবিধা দূর করতে আমরা গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে থাকি। আমরা ইংরেজি কোন শব্দের অর্থ না বুঝলে সে শব্দ সেখানে দিয়ে বাংলা সিলেক্ট করলে তার বাংলা অর্থ দেখা যায়। এছাড়া গুগল ট্রান্সলেটে অনেকগুলো ভাষা আছে যেখানে একটি থেকে অন্যটি ট্রান্সলেট করা যায়। Google Translate

৬. গুগল অ্যাডসেন্স

বর্তমানে বিজ্ঞাপন প্রদানের এবং বিজ্ঞাপন প্রকাশের অন্যতম মাধ্যম হিসাবে গুগল অ্যাডসেন্স ব্যবহৃত হয়ে আসছে। এখানে বিজ্ঞাপন প্রদান করলে তা হাজার হাজার ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হয়। এছাড়া অ্যাডমোব এর মাধ্যমে মোবাইল অ্যাপস এ বিজ্ঞাপন দেখা যায়। আবার বর্তমানে ছেলে-মেয়েরা এর মাধ্যমে শত শত ডলার আয় করছে। নিজেদের অ্যাপস, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল দিয়ে গুগলের বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে টাকা আয় করা যায়। Google Adsense

৭. গুগল ড্রাইভ

সবচেয়ে জনপ্রিয় ক্লাউড হচ্ছে গুগল ড্রাইভ। এখানে প্রায় ১৫ জিবি ফ্রি স্পেস থাকে। যে কোন ফাইল বা ফোল্ডার এখানে রাখা যায়। এছাড়া গুগল ড্রাইভের অ্যাপস ডাউনলোড করলে কম্পিউটারের হার্ডডিস্ক কিংবা মোবাইলের মেমোরির ডাটাগুলো অটোমেটিক গুগল ড্রাইভে সিংক হতে থাকে। এতে সুবিধা হয় যদি কম্পিউটার বা মোবাইল হারিয়ে অথাবা নষ্ট হয়ে যায় গুগল ড্রাইভ থেকে সিংক হওয়া ডাটাগুলো আবার নেওয়া যায়। Google Drive

৮. গুগল ডকস

কম্পিউটারে কাজ করেন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের নাম শুনেননি এমন লোক খুব কমই পাওয়া যাবে। গুগল ডকস মাইক্রোসফট ওয়ার্ডের মতই। তবে এখানে যা লিখা হয় তা ক্লাউডে সংরক্ষিত থাকে। আপনি আপনার কোন বন্ধুকে এখানে লিখা ফাইলটি শেয়ার করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে শীটস ও স্লাইড করার সুবিধা। Google Docs

৯. গুগল ক্রোম

যেকোন ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার করতে প্রয়োজন হয় একটি ব্রাউজারের। অনেকগুলো ব্রাউজারের মধ্যে গুগল ক্রোম অন্যতম। এর মাধ্যমে অনেক এক্সটেনশন সুবিধা পাওয়া যায়। বিশেষ করে যারা ডেভলাপমেন্টে কাজ করে এটি তাদের অনেক উপকারে আসে। এছাড়াও নানা রকম সুবিধা পাওয়া যায় বলে মানুষ গুগল ক্রোম অনেক বেশি ব্যবহার করে থাকে। Google Chorme

১০. প্লে স্টোর

অ্যাপস ডাউনলোড করার কথা চিন্তা করলেই মনে পড়ে প্লে স্টোর এর কথা। এখান থেকে বিভিন্ন ধরণের অ্যাপস পাওয়া যায়। কেউ নিজেদের তৈরি করা অ্যাপ এখানে আপলোড করে আবার কেউ নিজের প্রয়োজনীয় অ্যাপগুলো ডাউনলোড করে নেয়। বাচ্চাদের প্রিয় গেমসগুলোও এখানে পাওয়া যায়। Google Play Store
এছাড়াও গুগলের আরো অনেক পরিসেবা আছে যা আমাদের অনেক কাজে লাগে। মজার ব্যাপার হচ্ছে এগুলো সব ফ্রি। এতসব সুবিধার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে গুগল অনেক বেশি জনপ্রিয়।

বুধবার, ২১ আগস্ট, ২০১৯

ভুলে যাওয়া মোবাইল নাম্বার, ইমারজেন্সী ব্যালেন্স কোড,ইন্টারনেট ব্যালেন্স কোড,কাস্টমার কেয়ার নাম্বারঃ

আগস্ট ২১, ২০১৯ 0


☑️ভুলে যাওয়া মোবাইল নাম্বারঃ
--------------------
🔰গ্রামীণফোনঃ *2#
🔰রবিঃ *140*2*4#
🔰বাংলালিঙ্কঃ *511#
🔰টেলিটকঃ *551#
🔰এয়ারটেলঃ*2#
--------------------
☑️ইমারজেন্সী ব্যালেন্স কোডঃ --
🔰গ্রামীণফোনঃ *1010*1#
🔰রবিঃ *8811*1#
🔰বাংলালিঙ্কঃ *874#
🔰টেলিটকঃ *1122#
🔰এয়ারটেলঃ *141*10#
------------------
☑️ইন্টারনেট ব্যালেন্স কোডঃ
🔰গ্রামীণফোনঃ *566*10#, *566*13# , *567#
🔰রবিঃ *8444*88#, *222*81# 
🔰বাংলালিঙ্কঃ*124*5#, *222*3# 
🔰টেলিটকঃ *152#
🔰এয়ারটেলঃ *778*39#, *778*4#
-------------------
☑️মোবাইল ব্যালেন্স কোডঃ 
🔰গ্রামীণফোনঃ *566#
🔰রবিঃ *222#
🔰বাংলালিঙ্কঃ *124#
🔰টেলিটকঃ *152#
🔰এয়ারটেলঃ *778#
🔰আউটসাইড নলেজ
----------------
☑️প্যাকেজ চেক কোডঃ 
🔰গ্রামীণফোনঃ *111*7*2#
🔰রবিঃ *140*14#
🔰বাংলালিঙ্কঃ *125#
🔰টেলিটকঃ unknown
🔰এয়ারটেলঃ *121*8#
🔰আউটসাইড নলেজ
-----------------
☑️চেক অফার কোডঃ
🔰গ্রামীণফোনঃ *444*1*2#
🔰রবিঃ *999#
🔰বাংলালিঙ্কঃ *7323#
🔰টেলিটকঃ unknown
🔰এয়ারটেলঃ *222*1#
-----------------
☑️কাস্টমার কেয়ার নাম্বারঃ 
🔰গ্রামীণফোনঃ 121, 01711594594
🔰রবিঃ 123, 88 01819 400400
🔰বাংলালিঙ্কঃ 121
🔰টেলিটকঃ 121, 01500121121-9
🔰এয়ারটেলঃ 786, 016 78600786


বুধবার, ২৪ জুলাই, ২০১৯

জেনে রাখুন কম্পিউটার Key Board Shortcut Key

জুলাই ২৪, ২০১৯ 0

#QUELQUES COMBINAISONS#
En savoir plus sur l'ordinateur.
Ctrl + A - Sélectionner tout
Ctrl + B - Bold
Ctrl + C - Copie
Ctrl + D - Remplir
Ctrl + F - Trouver
Ctrl + G - Gras
Ctrl + H - Remplacer
Ctrl + I - Italique
Ctrl + K - Insérer un lien hypertexte
Ctrl + N - Nouveau classeur
Ctrl + O - Ouvert
Ctrl + P - Imprimer
Ctrl + R - Rien à droite
Ctrl + S - Enregistrer
Ctrl + U - Souligné
Ctrl + V - Collier
Ctrl W - Fermer
Ctrl + X - Coupe
Ctrl + Y - Répéter
Ctrl + Z - Annuler
F1 - Aide
F2 - Edition
F3 - Coller le nom
F4 - Répétez la dernière action
F4 - Lors de la saisie d'une formule, basculez entre les références absolues / relatives
F5 - Goto
F6 - Next Pane
F7 - Vérification orthographique
F8 - Extension du mode
F9 - Recalculer tous les classeurs
F10 - Activate Menubar
F11 - Nouveau graphique
F12 - Enregistrer sous
Ctrl +: - Insérer l'heure actuelle
Ctrl +; - Insérer la date actuelle
Ctrl + "- Copier la valeur de la cellule ci-dessus
Ctrl + '- Copier la formule à partir de la cellule ci-dessus
Maj - Réglage du décalage pour des fonctions supplémentaires dans le menu Excel
Shift + F1 - Qu'est-ce que c'est?
Shift + F2 - Modifier le commentaire de la cellule
Shift + F3 - Coller la fonction dans la formule
Shift + F4 - Rechercher Suivant
Shift + F5 - Find
Maj + F6 - Panneau précédent
Shift + F8 - Ajouter à la sélection
Shift + F9 - Calculer la feuille de travail active
Shift + F10 - Affichage du menu contextuel
Shift + F11 - Nouvelle feuille de calcul
Shift + F12 - Enregistrer
Ctrl + F3 - Définir le nom
Ctrl + F4 - Fermer
Ctrl + F5 - XL, taille de la fenêtre de restauration
Ctrl + F6 - Fenêtre du classeur suivant
Maj + Ctrl + F6 - Fenêtre précédente du classeur
Ctrl + F7 - Déplacer la fenêtre
Ctrl + F8 - Fenêtre de redimensionnement
Ctrl + F9 - Minimiser le classeur
Ctrl + F10 - Fenêtre Maximiser ou restaurer
Ctrl + F11 - Inset 4.0 Macro feuille
Ctrl + F1 - Fichier Ouvert
Alt + F1 - Insérer un graphique
Alt + F2 - Enregistrer sous
Alt + F4 - Sortie
Alt + F8 - Boîte de dialogue Macro
Alt + F11 - Visual Basic Editor
Ctrl + Shift + F3 - Créer un nom en utilisant les noms des étiquettes de ligne et de colonne
Ctrl + Maj + F6 - Fenêtre précédente
Ctrl + Maj + F12 - Impression
Alt + Maj + F1 - Nouvelle feuille de calcul
Alt + Maj + F2 - Enregistrer
Alt + = - AutoSum
Ctrl + `- Valeur de basculement / affichage de la formule
Ctrl + Shift + A - Insérez les noms d'arguments dans la formule
Alt + flèche vers le bas - liste Affichage automatique
Alt + '- Boîte de dialogue Style de format
Ctrl + Shift + ~ - Format général
Ctrl + Shift +! - Format Comma
Ctrl + Shift + @ - Format de l'heure
Ctrl + Shift + # - Format de la date
Ctrl + Shift + $ - Format de la devise
Ctrl + Shift +% - Format de pourcentage
Ctrl + Shift + ^ - Format exponentielle
Ctrl + Shift + & - Placez la bordure du contour autour des cellules sélectionnées
Ctrl + Maj + _ - Supprimer la bordure du contour
Ctrl + Shift + * - Sélectionnez la région actuelle
Ctrl ++ - Insérer
Ctrl + - - Supprimer
Ctrl + 1 - Format de la boîte de dialogue des cellules
Ctrl + 2 - Bold
Ctrl + 3 - Italique
Ctrl + 4 - Souligné
Ctrl + 5 - Strikethrough
Ctrl + 6 - Afficher / Masquer les objets
Ctrl + 7 - Afficher / masquer la barre d'outils standard
Ctrl + 8 - Toggle Outline symbols
Ctrl + 9 - Masquer les lignes
Ctrl + 0 - Masquer les colonnes
Ctrl + Shift + (- Afficher les lignes
Ctrl + Maj +) - Afficher les colonnes
Alt ou F10 - Activer le menu
Ctrl + Tab - Dans la barre d'outils: barre d'outils suivante
Shift + Ctrl + Tab - Dans la barre d'outils: barre d'outils précédente
Ctrl + Tab - Dans un classeur: activez le prochain classeur
Shift + Ctrl + Tab - Dans un classeur: activer le classeur précédent
Onglet - Outil suivant
Shift + Tab - Outil précédent
Entrez - Faites la commande
Shift + Ctrl + F - Liste déroulante des polices
Shift + Ctrl + F + F - Onglet Police de Format Cell Dialog box
Maj + Ctrl + P - Taille de point Liste déroulante.

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

এডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করুন নিজের ID CARD

জুন ১৮, ২০১৯ 0
এডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করুন নিজের ID CARD  
খুব সহজেই তৈরি করুন নিজের ID CARD নিজেই
এডোবি ইলাস্ট্রেটর

আজকে আমি একটি ID CARD কিভাবে এডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করতে হয় তা আপনাদেরকে বলবো। তাহলে আসুন জেনে নিই কিভাবে ID CARD তৈরি করবো।
প্রথমে জেনে নিই ID CARD কি?
ID CARD হচ্ছে কোন একটি কোম্পানি বা কোন প্রতিঠানের কর্মীদের সহজে পরিচয়ের জন্য একধরনের  ইনফর্মেশন যুক্ত কার্ড  দেওয়া হয় তাকে ID CARD বলে। ID CARD মূলত কোন কোম্পানির পরিচয় পত্র।
ID CARD-এ কি কি ইনফর্মেশন থাকে?
উপরের ID CARD টি একটু খেয়াল করেন, এখানে ID CARD টিতে নিজের নাম, মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ, ইমেইল,কার্ডটির মেয়াদ, ইত্যাদি এবং নিচে কোম্পানির লোগো এবং নাম।
ID CARD এর সাইজ কত?
প্রথমে সাইজ নিয়ে কথা বলি ID CARD এর সাইজ হল ৬০০*৯৭৫
প্রস্থ ৬০০পিক্সেল এবং উচ্চতা ৯৭৫ পিক্সেল হয়ে থাকে।
তাহলে আমরা উপরের সাইজ দিয়ে একটি এডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে ডকুমেন্ট তৈরি করি। প্রথমে file-new=new ducoment (ctrl+n) নিউ ডকুমেন্ট ওপেন হবে। যা দেখতে নিচের ছবিটির মত।

তারপর, পেন টুলের সাহায্যে বাকা কার্ভ এর মত শেপ ডিজাইন করি। কালো কালার ব্যবহার করতে হবে।
কালার কোড-0c2032 এবং পিছনে গ্রেডিয়ান কালার কোড-ec8143 ও f9e400, এই গ্রেডিয়ান কালার টি এডোবি ইলাস্ট্রেটরে ডিফল দেয়া থাকে।

তারপর, ID CARD এর নিয়ম অনুযায়ী, একটি ছবি ব্যবহার করতে হয়। যা আমি একটি গোল শেপের ভিতরে ক্লিপিং মাস্ক ব্যবহার করে ছবিটি ডিজাইন করেছি।
মাস্ক করার নিয়ম-
  1. একটি ছবি সিলেক্ট করুন
  2. একটি গোলার কার শেপ (ellips tool) এর সাহায্যে তৈরি করুন
  3. গোলার কার শেপটি কপি করুন
  4. একটা অন্যটার উপরে রাখুন
  5. নিচের টা উপরেরটির থেকে একটু বড় রাখতে হবে
  6. ছবি টা এডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসুন
  7. ছবিটাকে embed করে ফেলুন
  8. তারপর ছবিটা উপরের গোলার কার শেপের ওপর রাখুন
  9. উপরের গোলার কার শেপ ও ছবি টা সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করুন
  10. দেখবেন ক্লিপিং মাস্ক একটা অপশন আসছে, তাতে ক্লিক করে কাজ ওকে করুন।


তারপর, ID CARD এর নিয়ম অনুযায়ী,যার জন্য কার্ড তৈরি করা হচ্ছে তার নাম ও  ঠিকানা বা তার কনটাক্ট ইনফর্মেশন ব্যবহার করতে হয়। যার সাথে কিছু আইকন ব্যবহার করেছি।

যার কার্ড তার নাম উপরের ছবিটিতে। নিচে তার ইনফর্মেশন –

তৈরি হয়ে গেলো আকর্ষণীয় একটি ID কার্ড।
এভাবেই আসলে ID CARD তৈরি করা হয়। যারা এই কার্ডটির মত কার্ড ডিজাইন করতে চান তারা উপরের সব গুলো নিয়ম ফলো করতে পারেন।
আশা করি আমার এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আমার লেখাটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।

Microsoft Excel Formula

জুন ১৮, ২০১৯ 0
Microsoft Excel Formula

আমরা আগেই জেনেছি যে Microsoft Excel এ বিভিন্ন Formula ব্যবহার করে সকল প্রকার গাণিতিক হিসাব তৈরি করা যায়। আর এই গাণিতিক সমস্যা সমাধানে ব্যবহার করতে হয় বিভিন্ন Function, যার মাধ্যমে আমরা গাণিতিক হিসাব গুলো করে থাকি। আমাদের আজকে আমরা জানবো কিভাবে Microsoft Excel এ Formula বা সূত্র গঠন করা যায়, Formula কি, এর উপাদান গুলো কি কি এবং এর বিভিন্ন উপাদান গুলো কিভাবে কাজ করে।

চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নিই বিষয়গুলো সম্পর্কেঃ
STATISTICAL FUNCTION
পরিসংখ্যান সূত্র সমূহঃ
ওয়ার্কশীটের বিভিন্ন সেল এ লিখিত সংখ্যা সমূহের যোগফল, গড়, মোট সংখ্যার সংখ্যা, সর্ববৃহৎ ও সর্বনিম্ন সংখ্যা নির্ণয় ছাড়াও পরিমিত ব্যবধান এবং ভেদাংক ইত্যাদি পরিসংখ্যানের কাজ করার জন্য কয়েকটি = ফাংশন রয়েছে। নিম্নে এ ফাংশনগুলো আলোচনা করা হলো। যেমন-
= SUM (List) অংকের এ সূত্রটি দ্বারা কোন নির্দিষ্ট রেঞ্জের সংখ্যা সমূহের যোগফল নির্ণয় করা হয়। = SUM (List) এখানে List হচ্ছে ভেল্যু যা আমরা যোগ করতে চাই। এই List যদি একাধিক হয় তাহলে আর্গুমেন্ট পৃথককারী চিহ্ন কমা (,) ব্যবহার করতে হয়।

উদাহরণঃ উদাহরণঃ সেল পয়েন্টার C8 এ রাখি।
=SUM (C2:C7) লিখে Enter দিই।
C8 ঘরে মোট যোগফল  3115 আসবে।
=MAX (List)  পরিসংখ্যানের এই সূত্রটি দ্বারা নির্দিষ্ট রেঞ্জের সংখ্যাসমূহ হতে Maximum অর্থাৎ সর্ববৃহৎ সংখ্যাটি নির্ণয় করা হয়।

উদাহরণঃ সেল পয়েন্টার কোন ফাকা সেল- এ রাখি। উদাহরণঃ
=MAX (B2:B5) লিখে Enter দিই।
রেঞ্জের সর্ববৃহৎ সংখ্যা 89423 আসবে।
আবার =MAX (SAL) লিখে Enter দিলে একই ফল দেখাবে।
=AVERAGE (List) পরিসংখ্যানের এই সূত্রটি দ্বারা নির্দিষ্ট রেঞ্জের সংখ্যাসমূহের গড় নির্ণয় করা হয়।উদাহরণঃ সেল পয়েন্টার কোন ফাকা সেল- এ রাখি।
=AVERAGE (B2:B5) লিখে Enter দিই।
রেঞ্জের সংখ্যা সমূহের গড় বেরিয়ে আসবে।
=MIN (List) পরিসংখ্যানের এই সূত্রটি দ্বারা নির্দিষ্ট রেঞ্জের সংখ্যাসমূহ হতে সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করা হয়।
  উদাহরণঃ সেল পয়েন্টার কোন ফাকা সেল-এ রাখি।
=MIN (B2:B5)  অথবা, =MIN (SAL) লিখে Enter দিই।
রেঞ্জের সংখ্যা সমূহের সর্বনিম্ন সংখ্যাটি বেরিয়ে আসবে।
=COUNT (List) পরিসংখ্যানের এই সূত্রটি দ্বারা নির্দিষ্ট রেঞ্জের মোট সংখ্যা কত তা নির্ণয় করা হয়।

উদাহরণঃ সেল পয়েন্টার কোন ফাকা সেল- এ রাখি।
=COUNT (C2:C7)  অথবা, =COUNT (SAL) লিখে Enter দিই।
রেঞ্জের মধ্যে মোট সংখ্যা (৬) আছে তা বেরিয়ে আসবে।
=VAR(List) পরিসংখ্যানের এই সূত্রটি দ্বারা কোন সংখ্যা সমষ্ঠির ভেদাংক নির্ণয় করা হয়। উদাহরণঃ টেষ্ট স্কোর 500, 510, 550, 515, 505, 535 ইত্যাদি E কলামের E1:E8  রেঞ্জে সংখ্যা সমূহের ভেদাংক নির্ণয় করতে সেল পয়েন্টার E10 অথবা কোন ফাকা সেল- এ রাখি।
=VAR (E1:E8) লিখে Enter দিই। ভেদাংক 311.8055 বেরিয়ে আসবে।
=PV (present Value) পরিসংখ্যানের এ সূত্রটির সাহায্যে কোন বিণিয়োগের বর্তমান মূল্য বের করা যায়।

উদাহরণঃ ধরা যাক কোন স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহনের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা ৫০০০০। ইচ্ছা করলে টাকাগুলো ব্যাংকে রাখা যায়। সে ক্ষেত্রে ব্যাংক ১২% সুদ দেবে। এ টাকা এককালীণ গ্রহন না করলে ব্যাংক প্রতি বছর ১০,০০০টাকা করে ১০ বছর ধরে দেবে।
এখন নির্বাচন করতে হবে কোন পন্থাটি বেশী লাভজনক। দ্বিতীয় পন্থাটি লাভজনক হবে কিনা তা আমরা এই সূত্রের সাহায্যে পরীক্ষা করবো।
সেল পয়েন্টার C4 সেলে রাখি।
=PV(.12,10,10000) লিখে Enter দিই।
C4 সেল এ 56502.23 টাকা আসবে।
তাহলে দেখা যাচ্ছে 50,000 টাকা মূলধন দ্বিতীয়শর্তের ভিত্তিতে খাটালে বেশী লাভজনক।
=SLN (Cost,Salvage,Life) সরল রৈখিক হারে বার্ষিক Deperciation/অবচয় বের করার সূত্র।
এখানে Cost= সম্পত্তির মূল্য, Salvage= ব্যবহার কাল শেষে অবশিষ্ট মূল্য, Life= ব্যবহার কাল। সেল পয়েন্টার C5 সেলে রাখি।
=SLN (C1,C2,C3) লিখে Enter দিই।
C5 সেল এ SLN Deperciation 14000 দেখাবে।

অর্থনৈতিক সূত্রঃ
=DB (Cost, Salvage, Life, Period, Month)

সূত্রের ব্যাখ্যাঃ
Cost = বস্তুটির ক্রয় মূল্য।
Salvage = নির্দিষ্ট মেয়াদ শেষে বস্তুটির মূল্য (অবশেষ মূল্য)।
Life =  মেয়াদ কাল।
Period = যে বছরের জন্য অবচয় নির্ণয় করা হবে।
Month = মাস। এখানে মাস হচ্ছে ১ম বছরের মাস সংখ্যা। যদি মাস বাদ দেয়া হয় তাহলে সূত্র ১২ মাস ধরে নেবে।

উদাহরণঃ
ধরা যাক কোন ফ্যাক্টরী একটি নতুন মেশিন ক্রয় করলো। মেশিনটির দাম ১০ লক্ষ টাকা এবং এর মেয়াদকাল বা লাইফ টাইম ৬ বছর। ৬ বছর পর মেশিনটির বিক্রয় মূল্য বা অবশেষ মূল্য এক লক্ষ টাকা। প্রতি বছর ব্যবহার জনিত অপচয় বা Depreciation জানা দরকার।
আমরা হয়তো সহজ গানিতিক পদ্ধতিতে মেশিনের দাম ১০লক্ষ মেয়াদ শেষে মূল্য ১ লক্ষ। অতএব মোট অপচয় ১০-১ = ৯ লক্ষ মোট অপচয়। অতএব বছরে অপচয় ৯ ভাগ ৬ = ১.৫ ল টাকা হিসেব করবো কিন্তু এক্ষেত্রে তা হবে না। প্রথম বছর অপচয় মূল্য বেশী হবে। ১০ লক্ষ টাকার মেশিন ১ বছর পর মূল্য হবে ৭ লক্ষ টাকা। তাহলে ১ম বছরের অপচয় ৩ লক্ষ টাকা। ২য় বছরে ৩লক্ষ টাকা না হয়ে আরও কম হবে।  এভাবে বছর যত বাড়বে অপচয় তত কমতে থাকবে। তাই কোন একটা মেয়াদ শেষে Depreciation কত হবে তা বের করা খুবই জটিল, কিন্তু এই সূত্রটি ব্যবহার করে তা সহজেই করা যায়।
=DB (C1,C2,C3,D2) লিখে Enter দিই। সেল পয়েন্টার E2 সেলে রাখি।
E2 সেল এ প্রথম বছরের অপচয় মূল্য আসবে।
E3 তে সেল পয়েন্টার এনে =DB (C1,C2,C3,D3) লিখে Enter দিলে বছরের Depreciation বের হবে। এভাবে E4, E5, E6 সেলে ৩য়, ৪র্থ ও ৫ম বছরের Depreciation বের করা যায়।
যুক্তিগত সূত্র সমূহ (Logical Function)
=IF (Condition)
সূত্রের কতিপয় Condition লেখার ক্ষেত্রে যে সকল গাণিতিক অপারেটর বা চলক ব্যবহৃত হয় তা হলো-
=    সমান অর্থ প্রকাশ করে।
>    অপেক্ষাকৃত বড়।
<    অপেক্ষাকৃত ছোট।
>=  অপেক্ষাকৃত বড় বা সমান।
<=  অপেক্ষাকৃত ছোট বা সমান।
<>   অসমান।
এছাড়াও বিভিন্ন নির্দেশনায় AND, OR, NONE ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়ে থাকে। যেমন-
যদি কোন কথার ভিতর নির্ধারিত অংশ/ সংখ্যা দেওয়া থাকে সে ক্ষেত্রে AND বসবে(1-1000)
যদি কথার ভিতর নির্ধারিত অংশ/সংখ্যা না থাকে সেক্ষেত্রে OR(1000 বেশী/ কম)
একটি বাক্যে কিছু কথা শেষ করার পর যদি আরও কথা থাকে সেক্ষেত্রে , (কমা) বসে।
সূত্র লেখা শেষ হলে সূত্রের মধ্যে যতবার  IF লেখা ব্যবহার করা হবে ততবার বা ততটি বন্ধনী হবে।

সূত্রের সাহায্যে স্কুলের রেজাল্ট শীট তৈরিঃ
মনে করি, একটি স্কুলের নির্বাচনী পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে মোট নম্বরের উপর ভিত্তি করে রেজাল্টশীট তৈরী করতে হবে। এ ক্ষেত্রে ৮০০ অথবা এর অধিক নম্বর পেলে A+, ৭০০ বা এর উপরে পেলে A,  ৬০০ বা এর উপরে পেলে A-, ৫০০ বা এর উপরে পেলে B, ৪০০ বা এর উপরে পেলে C, ৩৩০ বা এর উপরে পেলে D, ৩৩০ এর নীচে পেলে Fail বা F ধরা হয়েছে। =IF ফরমূলা ব্যবহার করে রেজাল্ট শীট তৈরী করতে হবে। সেল পয়েন্টার D2 সেলে রাখি।
=IF (C2>=800,’A+’, IF(C2>=700,’A’,IF(C2>=600,’A-‘,IF(C2>=500,’B’, IF (C2>=400,’C’,IF(C2>=330,’D’,’F’)))))) লিখে Enter দিই।
সূত্রের সাহায্যে SSC পরীক্ষার পূর্ণাঙ্গ রেজাল্ট শীট তৈরীঃ
মনেকরি একটি পরীক্ষা কেন্দ্রের একটি স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি রেজাল্টশীট তৈরি করতে হবে। এক্ষেত্রে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে পরীক্ষায় পাশ মার্ক থাকতে হবে এবং প্রতি বিষয়ে 80 এর অধিক নম্বর পেলে রেজাল্ট হবে A+ , 70-79 নম্বর পেলে A, 60-69 নম্বর  পেলে A-, 50-59 নম্বর  পেলে B, 40-49 নম্বর পেলে C,  33-39 নম্বর পেলে D,  আর ৩৩ নম্বরের নিচে পেলে ফেল বা F  হবে। চতুর্থ বিষয়ের নম্বর 40 এর বেশি হলে বেশি অংশ আনুপাতিক হারে প্রত্যেক বিষয় এর সাথে যোগ হবে। ফরমূলা ব্যবহার করে গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ রেজাল্টশীট তৈরি করতে হবে।
প্রথমে ১১টি বিষয় সস্বলিত নিম্নরূপ শীট তৈরি করতে হবে।সেল পয়েন্টার N2  তে রাখি
=IF (M2>40,M2-40,0) Enter.
সেল পয়েন্টার O2  তে রাখি
=AVERAGE (C2:L2)+N2/10 Enter.
সেল পয়েন্টার P2  তে রাখি
=IF(OR(C2<33 ail="" ass="" p="">সেল পয়েন্টার Q2  তে রাখি
= IF(AND(O2>= 80, P2=“Pass’’),’A+’, IF(AND(O2>=70,P2=`Pass’),’A’, IF(AND (O2>=60,       P2=`Pass’),’A-‘, IF (AND(O2>=50,P2=`Pass’),’B’, IF (AND (O2>=40, P2=`Pass’),’C’, IF(AND    (O2>=33,P2=`Pass’),’D’,’F’)))))) Enter.

সূত্রের সাহায্যে ফাইনাল পরীক্ষার রেজাল্ট শীট তৈরীঃ
মনে করি, একটি ডিগ্রী কলেজের BSC পরীক্ষর ফলাফল গ্রেড পদ্ধতিতে তৈরী করতে হবে। এক্ষেত্রে বাংলা, ইংরেজী, পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে। অর্থাৎ কোন বিষয়ে ৩৩ এর নিচে নম্বর পেলে তাকে অকৃতকার্য ধরতে হবে।
আবার প্রত্যেক পরীক্ষার্থী মোট নম্বর ১৬৫ এর কম পেলে তাকে অকৃতকার্য বা F ধরতে হবে। ১৬৫ অথবা এর বেশী কিন্তু ২০০ এর কম হলে D, ২০০ অথবা এর বেশী কিন্তু ২৫০ এর কম পেলে C, ২৫০ অথবা এর বেশী কিন্তু ৩০০ এর কম পেলে B, ৩০০ অথবা এর বেশী কিন্তু ৩৫০ এর কম পেলে  A-, ৩৫০ অথবা এর বেশী কিন্তু ৪০০ এর কম পেলে A,  ৪০০ অথবা এর বেশী পেলে A+ হবে।
বর্ণিত ডিগ্রী কলেজটির ছাত্রদের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর এর ওয়ার্কশীট তৈরী করি।
সেল পয়েন্টার I2 সেলে রাখি।   =IF(OR(C2<33>0,H2<165 if="">=165, H2<200>=200,H2<250 if="">=250,H2<300 if="">=300,H2<350 if="">=350,H2<400 enter="" p="">
Tax নির্ণয়ঃ
শর্তঃ যদি বেতন ৫০০০ থেকে ১০০০০ এর মধ্যে হয় তাহলে ২% ট্যাক্স, ১০০০০ এর উপরে হলে ৫% ট্যাক্স ধার্য হবে।
নিচে ওয়ার্কশীট তৈরী করার নিয়মঃ
সেল পয়েন্টার C2 সেলে রাখি।
=IF(AND(B2>5000, B2<10000 b2="">10000,B2*.05,”NONE”)) লিখে Enter দিলে কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তারপর স্ক্রল করে প্রত্যেক ফিল্ডে ফলাফল আনতে হবে।

কমিশন নির্ণয়ঃ
ধরা যাক কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের তৈরী পণ্য বিক্রয় করার জন্য কয়েকজন বিক্রয় প্রতিনিধি নিয়োগ করলো। প্রতিনিধিদের মাসিক বেতন এভাবে ধার্য করা হলো যে, মোট বিক্রয়ের পরিমান যদি খরচ বাদে ৮০,০০০ টাকা হয় তাহলে বিক্রয়ের শতকরা ১০ভাগ বেতন পাবে, আবার বিক্রয় যদি খরচ বাদে ১,০০,০০০ টাকার কম হয় তাহলে বিক্রয়ের শতকরা ১১ ভাগ বেতন পাবে।
এরূপ সমস্যা সমাধানের জন্য নিম্নরূপ একটি ওয়ার্কশীট তৈরী করি এবং =IF সূত্র ব্যবহার করে সমাধান করি।
উদাহরণঃ
সেল পয়েন্টার D2 সেলে রাখি।
=IF(OR (B2-C2<80000 enter="" p="">
মজুরী নির্ণয়ঃ
মনে করি, গ্রাফিক স্কুল অফ বাংলাদেশ তার কর্মচারীদের প্রতি ঘন্টা হিসেবে মজুরী প্রদান করে। প্রতিদিন ৮ ঘন্টা বা তার চেয়ে কম সময়ের জন্য প্রতি ঘন্টা মজুরী ১৫ টাকা। আর্থাৎ কোন শ্রমিক কর্মচারী ৮ ঘন্টা কাজ করলে সে পাবে ১৫´৮=১২০ টাকা। আবার ৮ ঘন্টার কম অর্থাৎ ৬ ঘন্টা কাজ করলে পাবে ১৫´৬ = ৯০টাকা। পক্ষান্তরে ৮ ঘন্টার বেশী কাজ করলে অতিরিক্ত প্রতি ঘন্টার জন্য মজুরী পাবে ২০টাকা। অর্থাৎ কেহ ১২ ঘন্টা কাজ করলে মজুরী পাবে ১৫´৮=১২০, ২০´৪=৮০, ১২ ঘন্টার মজুরী হবে ১২০+৮০=২০০টাকা। প্রতিষ্ঠানের একটি Wage Sheet তৈরী করতে হবে। যেখানে শুধুমাত্র কর্মঘন্টা দেয়া মাত্র ওভার টাইম ও মোট মজুরী বের হবে।

উদাহরণঃ  নিম্নরূপ ওয়ার্কশীট তৈরী করি। সেল পয়েন্টার D5 সেলে এনে =IF(C5>8,C5-8,0) Enter ।
সেল পয়েন্টার E5 সেলে এনে =IF(D5>0,D5*20+8*15,C5*15) Enter ।
D5:E10 সিলেক্ট করে সেল পয়েন্টার D2 তে রেখে Shift চেপে ধরে E2 তে আসি। Fill Handel এ ক্লিক করে ড্রাগ করে নিচের দিকে E10 এ এনে Enter দিতে হবে।
C5 সেলে 8 টাইপ করি। এভাবে C6 সেলে 11 টাইপ করি। C7 সেলে 7 টাইপ করি। C8 সেলে 13 টাইপ করি। C9 সেলে 9 টাইপ করি। C10 সেলে 15 টাইপ করি। ফলে স্বয়ংক্রিয় ভাবে ওভার টাইমসহ মজুরী নির্ণয় হয়ে যাবে।

বিদ্যুৎ বিল তৈরীঃ
বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল ধার্য করার জন্য সাধারণত: তাদের নির্ধারিত রীতি প্রয়োগ করে থাকে। উদাহরণ হিসেবে তাদের প্রবর্তিত রীতি হলো বিদ্যুৎ খরচ যদি ১ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ১.৭৫ টাকা, ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ২.৫০ টাকা, ৪০১ থেকে ৫০০ ইউনিট পর্যন্ত ৩.৭৫ টাকা এবং তার উপরে হলে প্রতি ইউনিট ৪.৫০ টাকা করে ধার্য করে বিদ্যুৎ বিল নির্ধারিত করে।
এ ধরণের সমস্যা সমাধানের জন্য নিম্নরূপ ওয়ার্কশীট তৈরী করে =IF ফাংশন ব্যবহার করলে সমাধান মিলবে।

উদাহরণঃ নিম্নরূপ ওয়ার্কশীট তৈরী করি। সেল পয়েন্টার  D2 সেলে রাখি।
=IF(C2<=200,C2*1.75,IF(C2<=400,C2*2.50,IF(C2<=500,C2*3.75,C2*4.50))) Enter ।
D2 এর Fill Handel ড্রাগ করে অন্যান্য ব্যবহারকারীদের হিসাব পওয়া যাবে।

Salary Sheet তৈরিঃ
মনেকরি মেসার্স জামান এন্ড কোং এর কর্মকর্তা কর্মচারীদের বেতন শীট নিম্ন বর্ণিত পদ্ধতি অনুসরণ করে তৈরী করতে হবে এবং মোট বেতন নির্ণয় করতে হবে।
House Rent Basic এর ৫০%, Medical Allowance, Basic এর ১০%, Provident Fund Basic এর ১০%, Income Tax Basic ২০০০ এর নীচে হলে ০, ২০০০-৫০০০ পর্যন্ত ৫% এবং ৫০০০ টাকার উর্ধে ১০% ।

উদাহরণঃ নিম্নরূপ ওয়ার্কশীট তৈরী করি।D2 সেলে=C2*50%, E2 সেলে=C2*10%, F2 সেলে=C2*10% টাইপ করতে হবে।
G2 সেলে কার্সর এনে নিম্নের সূত্রটি টাইপ করতে হবে।
=IF(C2<2000>2000,C2<=5000),C2*5%,IF(C2>5000,C2*10%))) Enter ।
H2 সেলে =C2+D2+E2-(F2+G2) টাইপ করতে হবে।
D2:H2 সিলেক্ট করে H10 পর্যন্ত Fill Handel ড্রাগ করে অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের হিসাব পওয়া যাবে।
Data কি ?

ডেটা বা উপাত্ত বলতে সাধারণত: কোন তথ্য বা Information কে বুঝায়। এই তথ্য বা ইনফরমেশন বিভিন্ন রকম হতে পারে। যেমন, আমাদের ব্যক্তিগত টেলিফোন গাইড বা ডায়েরীতে আমরা বিভিন্ন ব্যক্তির নাম ঠিকানা ও ফোন নম্বর লিখে থাকি। এই তথ্য বা ইনফরমেশনগুলোই হলো ডেটা।

Data base কি ?
পরস্পর সম্পর্কযুক্ত তথ্যের সমাহারকে তথ্য ঘাঁটি বা ডাটাবেজ বলা হয়। বেজ শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা ধারক বা ভিত্তি। Flower base অর্থ ফুলদানী। অনেক ফুলকে সুসজ্জিত ভাবে যেমন ফুলদানীতে রাখা হয় তেমনি ডেটাকে সুসংগঠিত করে রাখার ব্যবস্থাপনা বা ঘাঁটিকে Data base বা উপাত্ত ঘাঁটি বলা হয়।

Data Table তৈরিঃ
ধরা যাক, কোন ব্যাংক থেকে ৫% সুদে ১০০০০ টাকা ঋণ গ্রহন করা হলো।
১০০০০ টাকার ৫ বছরে ৫% সুদে সুদাসল কত হবে ?
সুদের হার পরিবর্তন হয়ে ১০%, ১২%, ১৫%, ১৭%, ২০% হলে সুদাসল কত হবে ?
সুদের হার এবং আসল যদি (৫০০০০ টাকা বা ৮০০০০টাকা) পরিবর্তন হয় তাহলে সুদাসল কত হবে ? এ সব সমস্যার সমাধানগুলো ডেটা টেবিলের মাধ্যমে করতে হবে
উদাহরণঃ পদ্ধতি-১ ওয়ার্কশীট তৈরীঃ A3 সেলে লেখাটি ধরানোর জন্য Format>Column>Width. নির্দেশ দিয়ে 12 লিখে Enter দিয়ে A কলামের প্রশস্ততা বৃদ্ধি করে নিতে হবে।
সেল পয়েন্টার B4 সেলে রেখে =+B1*B2*B3+B1 লিখে Enter দিতে হবে।
এরপর A4 থেকে B9 সিলেক্ট করে Data >Table ক্লিক করতে হবে। ফলে পর্দায় একটি ডায়ালগ বক্স আসবে।
ডায়ালগ বক্সের Column input Cell এ ক্লিক করে B2 সেলে ক্লিক করতে হবে। এরপর ডায়ালগ বক্স থেকে ওকে বার্টন ক্লিক করলে কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে।

উদাহরণঃ পদ্ধতি–২ ওয়ার্কশীট তৈরীঃ সেল পয়েন্টার A4 সেলে রেখে =+B1*B2*B3+B1 লিখে Enter দিতে হবে।
B4 সেলে 10000, C4 সেলে 50000,  D4 সেলে 80000 টাইপ করি।
এরপর A4 থেকে D9 সিলেক্ট করে Data >Table ক্লিক করতে হবে। ফলে পর্দায় একটি ডায়ালগ বক্স আসবে।
ডায়ালগ বক্সের Row input Cell এ কিক করে E1 সেলে কিক করতে হবে।
ডায়ালগ বক্সের Column input Cell এ ক্লিক করে B2 সেলে কিক করতে হবে। এরপর ডায়ালগ বক্স থেকে ওকে বার্টন কিক করলে কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। নিম্নরূপ-Goal Seek:
ধরা যাক বাড়ি ক্রয়ের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহন করতে হবে। ব্যাংক ১টি শর্তে ঋণ দিতে চায় বছরে ৯টাকা হার সুদে ৩০ বছরে মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে। এ পদ্ধতিতে নিজের পারগতার উপর অর্থাৎ মাসে কত টাকা জমা দিতে পারবো সেই অনুপাতে ব্যাংক থেকে ঋণ গ্রহন করলে ঋণ সময় মতো পরিশোধ করা যাবে। তাই যদি মাসে ৯০০০ টাকা হারে জমা দেওয়ার পারগতা থাকে তাহলে ব্যাংক থেকে কত টাকা ঋণ পাওয়া যাবে তা গোলচেকের মাধ্যমে আমরা পরীক্ষা করে নিতে পারি।
তাহলে সুদের হার ৯%, সময়কাল ৩০ বছর, মাসিক কিস্তি ৯০০০ টাকা, ঋণের পরিমান ?
ধরা যাক ঋণের পরিমান আনুমানিক ৯,০০,০০০ টাকা।

করণীয়ঃ
সেল পয়েন্টার সেলে রেখে =PMT (B2/12,B3*12,B1)  লিখে Enter দিই। ফলে এখানে রেজাল্ট আসবে ৭২৪১.৬০ টাকা। কিন্তু আমরা দিতে পারি ৯,০০০ টাকা। তাহলে কত টাকা ঋণ পাওয়া যাবে জানতে আমাদের কিছু কাজ করতে হবে। যেমন- সেল পয়েন্টার B5 সেলে ফলাফল সিলেক্ট করে টুলস মেনু থেকে কমান্ড দিয়ে ডায়ালগ বক্সের প্রথম সেলে পয়েন্টার রেখে B1 সেলে ক্লিক করতে হবে। পুণরায় ডায়ালগ বক্সের মাঝের সেলে পয়েন্টার নিয়ে কত পরিশোধ করতে পারি তা লিখতে হবে। তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে।

Data Auto Filter = উদাহরণঃ
ডেটা বেজের যে কোন সেলে পয়েন্টার রাখি। এরপর Data মেনুতে কিক করে অথবা কীবোড Alt+D চাপি।

এরপর Filter এ ক্লিক করে Auto Filter এ ক্লিক করলে অথবা দুইবার চাপলেও কাজটি হয়ে যাবে।
আজকে আমরা এমএস এক্সেল এ Formula ব্যবহার করে কিভাবে Logical Function এর কাজ করা যায় তা শিখব।

Logical Function :
একটি পূর্ণাঙ্গ রেজাল্ট শীটের উপর আমরা আজকে Logical Function এর কাজ শিখব। একটি ছাত্র সকল বিষয়ে পাস করল, নাকি কোন একটি অথবা একাধিক বিষয়ে ফেল করল এবং ছাত্রটির প্রাপ্ত নম্বরের উপর সে কোন গ্রেডে পাস করল সবধরনের ফলাফলই আমরা আজকে তৈরী করব।

# প্রথমে আমরা Result Sheet এর নিম্নরূপ একটি ছক তৈরী করি।
MS Excel 12-1
# এখন আমরা উক্ত রেজাল্ট শীটের ৫ জন ছাত্রের রেজাল্ট তৈরী করব। অর্থাৎ পাস/ফেল এবং কোন ছাত্র কোন গ্রেডে উত্তীর্ণ হয়েছে তা তৈরী করব।

# Result এর Row তে প্রথম ছাত্র Shofik সব বিষয়ে পাস করেছে নাকি কোন বিষয়ে ফেল করেছে তা Logical Function এর মাধ্যমে তৈরী করব। সেজন্য প্রথমে সেল পয়েন্টারটি G6 ঘরে রাখি।

# ধরি কোন বিষয়ে পাস করতে হলে কমপক্ষে ৪০ নম্বর পেতে হবে। তাহলে G6 সেলে নিচের সূত্রটি লিখে Enter প্রেস করি।
=IF(OR(B6<40 ail="" ass="" p="">
# Enter প্রেস করার সাথে সাথে ফলাফল চলে আসবে। এখন উক্ত সূত্রটি কপি করে অন্যান্য ছাত্রের নামের পাশে Result এর ঘরে পেস্ট করলে সকলের ফলাফল তৈরী হবে। # Result এর ঘরে Pass অথবা Fail চলে আসবে। সেখানে সূত্র দেখা যাবে না। তবে Formula Bar এর মধ্যে সূত্রটি দেখা যাবে।

# এখন আমরা উক্ত ছাত্রদের প্রাপ্ত নাম্বার দিয়ে গ্রেড তৈরী করব। ধরে নেই গ্রেডিং পদ্ধতিটি হলো 80+=A+, 70+=A, 60+=B, 50+=C, 40+=D এবং 40-=F অর্থাৎ ফেল। তবে সূত্রের মধ্যে প্রথমে ছাত্রটি সব বিষয়ে পাস করল নাকি কোন বিষয়ে ফেল করল তা অন্তর্ভূক্ত করার জন্য Result রো এর ফলাফলটি সূত্রের আওতায় আনতে হবে। যদি ছাত্রটি ফেল করে তাহলে সে ‘F’ গ্রেড পাবে, অন্যথায় সে গ্রেডিং পদ্ধতির আওতায় আসবে।

# H6 সেলে নিচের সূত্রটি লিখে Enter প্রেস করি। =IF(G6=”Fail”,”F”,IF(F6>=80,”A+”,IF(F6>=70,”A”,IF(F6>=60, “B”,IF(F6>=50,”C”,IF(F6>=40,”D”,”F”))))))

# Enter প্রেস করার সাথে সাথে গ্রেডিং রেজাল্ট চলে আসবে। এখন উক্ত সূত্রটি কপি করে অন্যান্য ছাত্রের নামের পাশে Grade এর ঘরে পেস্ট করলে সকলের গ্রেডিং রেজাল্ট তৈরী হবে।
MS Excel 12-3

# Grade এর ঘরে Result চলে আসবে। সেখানে কোন সূত্র দেখা যাবে না। তবে Formula Bar এর মধ্যে সূত্রটি দেখা যাবে।
আশা করি আমার এই লেখাটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ্‌। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামুআলাইকুম।
Excel Formula

মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮

কম্পিউটারের শর্টকাট ভাইরাস সংক্রমণের সহজে প্রতিরোধ।

অক্টোবর ২৩, ২০১৮ 0





কম্পিউটারের শর্টকাট ভাইরাস থেকে স্থায়ী মুক্তি পেতে

হঠাৎ করে দেখলেন কম্পিউটার শর্টকাট ফাইল-ফোল্ডারে ভরে গেছে। বারবার ডিলিট করেও এ থেকে মুক্তি মিলছে না। হুটহাট অনেক ফাইল-ফোল্ডার হারিয়েও যাচ্ছে। ইদানীং এই সমস্যায় প্রায় সবাই পড়ছেন। এটি কোনো ভাইরাস নয়। এ হলো VBS Script (ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট)। এ যন্ত্রণা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন।

CMD ব্যবহার করে
১. ওপেন CMD (Command Prompt – DOS)
২. নিচের কমান্ডটি হুবহু লিখুন
attrib -h -s -r -a /s /d Name_drive:*.*
এবার Name_drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন। যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /d c:*.*
৩. এন্টার বাটন চাপুন
৪. এবার দেখবেন শর্টকাট ভাইরাস ফাইল ও ফোল্ডারগুলো স্বাভাবিক হয়ে যাবে। এবার ওই ফাইল ও ফোল্ডারগুলো ডিলিট করে দিন।

.bat ব্যবহার করে
Bat ফাইল হলো নোটপ্যাডে লেখা একটি একজেকিউটেবল ফাইল। এতে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যায়।
১. নোটপ্যাড ওপেন করুন।
২. নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন

@echo off
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
@echo complete.
৩. এবার Name_Drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নাম লিখুন। যদি তিনটির বেশি ড্রাইভ আক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধু কপি-পেস্ট করলেই চলবে।
৪. removevirus.bat এই নাম দিয়ে ফাইলটি সেভ করুন।
৫. এবার ফাইলটি বন্ধ করে ডাবল ক্লিক করে রান করুন।
৬. এবার দেখবেন আপনার শর্টকাট ভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সব স্বাভাবিক হয়ে গেছে। এখন সব ডিলিট করে দিন।

এছাড়া নিচের কৌশলও নিতে পারেন
আক্রান্ত পেনড্রাইভ থেকে বাঁচতে
১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন। এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।

আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে
১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
ব্যাস, আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাসমুক্ত। এবার পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ডুকবে না।

Notice