Aopurbo Education family is an E-Education Online service.

সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

হারিয়ে যাওয়া বন্ধু

কথাঃ সায়ান

এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে
সকাল বিকেল বেলা
কতো পুরোনো নতুন পরিচিত গান
গাইতাম খুলে গল

কতো এলো মেলো হেঁটেছি দু’জন
হাত ছিলনা তো হাতে
ছিলো যে যার জীবনে দু’টো মন ছিল
জড়াজড়ি এক সাথে

কত ঝগড়াবিবাদ সুখের স্মৃতিতে-
ভরে আছে শৈশব
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো
ভালোবাসছি অসম্ভব

কেন বাড়লে বয়স
ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভীড়
হারানোর তালিকায়

আজকে কে যে কোথায় আছি
কোন খবর নেই তো কারো
অথচ তোর ঐ দুঃখগুলোতে 
অংশ ছিলো আমারো

এই চলতি জীবন ঘটনা বহুল 
দু-এক ইঞ্চি ফাঁকে
তুই তো পাবি না আমায়
আর আমিও খুঁজিনা তোকে

কত সুখ পাওয়া হয়ে গেলো
তোকে ভুলে গেছি কত বার--
-কত সুখ পাওয়া হয়ে গেলো
তোকে ভুলে গেছি কত বার--
তবু শৈশব থেকে তোর নাম যেন ভেসে আসে বার বার

আজ চলতে শিখে গেছি
তোকে নেই কিছু প্রয়োজন
তবু ভীষণ অপ্রয়োজনে তোকেই খুঁজেছে আমার মন

তুই হয়তো ভালোই আছিস
আর আমিও মন্দ নেই
তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে আঁকিবুকি কাটবেই
তুই কত দূরে চলে গেলি
তোকে হারিয়ে ফেলেছি আমি

তুই কত দূরে চলে গেলি
তোকে হারিয়ে ফেলেছি আমি
এই দুঃখটা হয়ে থাক
এই দুঃখটা বড় দামি
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়.
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভীড় হারানোর তালিকায়

সেই কোন কথা নেই মুখে
শুধু চুপচাপ বসে থাকা---
ছিলো যার যার ব্যাথা তার তার বুকে ছিড়িয়ে ছিটিয়ে রাখা
আমি ভাবিনি তখন ভুলেও এমন দুজন দুদিকে যাবে
বুঝিনি আমার হৃদস্পন্দন আমার অচেনা হবে

এই বিভক্ত পৃথিবীতে -বড় শক্ত বাঁধন ছিলো
এই বিভক্ত পৃথিবীতে- বড় শক্ত বাঁধন ছিলো
হলো অহংকারের জনম, 
সেই বন্ধন ছিড়ে গেলো
সেই অহংকারের খেলায় 
দুজনে জিতে গেছি একসাথে
প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি বিজয়ের মালা হাতে

সেই বিজয় উল্লাস প্রতিধ্বনিত্ব মূর্ত আর্তনাদে
আজ বুকের ভেতর মিষ্টি একটা শৈশব শুধু কাঁদে
আজ অবেলার অবসরে কেন লাগছে ভীষণ একা
কত হাজার বছর তোর হাতটাকে
হয়নি তো ছুঁয়ে দেখা
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়.
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভীড় হারানোর তালিকায়

আমি কত কত বার আঁকি তোর ছবি ভঙ্গুর কল্পনাতে
আজও জ্বলে যাই,
 আজও পুড়ে যাই তোর দুচোখের অনুষাদে
দেখ নীল নীল আকাশের মত
 অনন্ত হাহাকার
দেখ নীল নীল আকাশের মত
 অনন্ত হাহাকার
আজ বুকের ভেতর ভাঙ্গছে ভাঙ্গছে, 
ভেঙ্গে সব চুড়মার
কোন শত্রুর যেন প্রাণের বন্ধু এমন দূরে না যায়
কোন শত্রুর যেন প্রাণের বন্ধু
এমন দূরে না যায়
শোন বন্ধু, কখনো কোন বন্ধুকে
 করো না যেন বিদায়--
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়.
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভীড় হারানোর তালিকায়

কোন মন্তব্য নেই:

Notice